Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ভগবানপুরে ঘরেই জমা জলে ডুবে মৃত্যু একরত্তির! খাটের নীচে তাকিয়ে আঁতকে উঠলেন মা

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের টানা বৃষ্টিতে (Rain) জলমগ্ন গোটা দক্ষিণবঙ্গ। রাস্তাঘাট সব জলের তলায়। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই বন্যার জলেই মর্মান্তিক পরিণতি হল একরত্তি শিশুর। ঘরের মধ্য

ভগবানপুরে ঘরেই জমা জলে ডুবে মৃত্যু একরত্তির! খাটের নীচে তাকিয়ে আঁতকে উঠলেন মা

শেষ আপডেট: 23 September 2021 12:11

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের টানা বৃষ্টিতে (Rain) জলমগ্ন গোটা দক্ষিণবঙ্গ। রাস্তাঘাট সব জলের তলায়। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই বন্যার জলেই মর্মান্তিক পরিণতি হল একরত্তি শিশুর। ঘরের মধ্যেই ঘুমন্ত অবস্থায় জলে পড়ে মৃত্যু হল তার। ৬ মাস গ্রামের মহিলাদের জামাকাপড় কেচে, ইস্ত্রী করতে হবে! বিহারে শ্লীলতাহানি মামলায় জামিনের শর্ত ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর (Bhagabanpur) ১ নম্বর ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া গ্রামে। বেশ কিছুদিন ধরেই সেখানে জলমগ্ন রাস্তাঘাট। বাড়ির ভিতরেও জল ঢুকেছে ভালমতোই। নদীর বাঁধ ভেঙে পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে গিয়েছে। জলের মধ্যেই দিন কাটাতে হচ্ছে হাজার সমস্যায়। বৃহস্পতিবার তারই এই মর্মান্তিক পরিণতি দেখল গোটা গ্রাম। সূত্রের খবর, গতকাল রাত ২টোর সময় মা ঘুম ভেঙে উঠে দেখেন ছোট্ট মেয়ে তাঁর পাশে নেই। তারপর খাটের তলায় জলের মধ্যে তাকিয়ে দেখেন সেখানে ভেসে রয়েছে মেয়ের নিথর দেহ। কান্নার রোল ওঠে পরিবারে। রাজ্যে বৃষ্টি আর বন্যার কারণে একের পর এক মৃত্যু হয়েই চলেছে। যা নিয়ে চিন্তায় প্রশাসনও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```