Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল বিধায়কের দুয়ারে তাণ্ডব তৃণমূলেরই! ভগবানগোলায় ইদ্রিস আলির বাড়িতে ভাঙচুর

দ্য ওয়াল ব্যুরো: একদিকে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় যখন তটস্থ শাসকদলের (TMC) একাংশ তখন ভগবানগোলায় (Bhagabangola) তৃণমূল বিধায়কের বাড়ির সামনে তাণ্ডব চালাল স্থানীয় তৃণমূলের লোকজনই। সোমবার সন্ধের পর ভগবানগোলায় সুবর্ণমৃগি গ্রামে বিধায়ক ইদ্র

তৃণমূল বিধায়কের দুয়ারে তাণ্ডব তৃণমূলেরই! ভগবানগোলায় ইদ্রিস আলির বাড়িতে ভাঙচুর

শেষ আপডেট: 8 August 2022 18:06

দ্য ওয়াল ব্যুরো: একদিকে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় যখন তটস্থ শাসকদলের (TMC) একাংশ তখন ভগবানগোলায় (Bhagabangola) তৃণমূল বিধায়কের বাড়ির সামনে তাণ্ডব চালাল স্থানীয় তৃণমূলের লোকজনই। সোমবার সন্ধের পর ভগবানগোলায় সুবর্ণমৃগি গ্রামে বিধায়ক ইদ্রিস আলির (Idris Ali) প্রাসাদোপম বাড়ির সামনে ব্যাপক হুলস্থূল চালায় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। বিধায়ক তখন বাড়ির ভিতরেই ছিলেন। পরে ভগবানগোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক ইদ্রিসের বাড়ির সামনে লাঠিসোঠা নিয়ে হাজির হয়ে চিৎকার করছে। লাঠির বাড়ি মারছে গ্রিলে। সদর দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি। বাইরে রাখা চেয়ারে ভাঙচুর চালায় তারা।

কী অভিযোগ?

স্থানীয় এক তৃণমূলকর্মী বলেন, গিয়াসউদ্দিন নামের এক কর্মীকে ব্লক সভাপতি করবেন বলে বিধায়ক বারো লক্ষ টাকা নিয়েছেন। যিনি এই কথা বলছেন তিনি এও বলেন, তাঁকে অঞ্চল সভাপতি করা হবে বলে সওয়া এক লাখ টাকা নিয়েছেন ইদ্রিস।

এখানেই শেষ নয়। একজনকে পঞ্চায়েতে টিকিট পাইয়ে দেবেন বলে ইদ্রিস চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূলকর্মীদের। তাঁদের আরও বক্তব্য, আশাকর্মী মহিলাদের থেকেও টাকা তোলা হয়েছে। বিধায়ক কোটার যা কাজ সব টেন্ডার নিজের ছেলেকে ইদ্রিস পাইয়ে দেন বলেও অভিযোগ।

এই ঘটনা নিয়ে রাত পর্যন্ত ইদ্রিস আলির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে তা জানা গেলে আপডেট করা হবে।

আরও পড়ুন: গরু চড়াতে গিয়ে হঠাৎ ফাটল বোমা! জামুড়িয়ায় হাতের আঙুলই উড়ে গেল যুবকের


```