
শেষ আপডেট: 29 October 2023 18:49
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ব্যস্ত রাস্তা। অসংখ্য গাড়ি হাইওয়ে দিয়ে ছুটে চলেছে। সেই হাইওয়ের পাশে পড়ে রয়েছে সদ্যোজাতের দেহহীন মুন্ডু। এমনই শিউরে ওঠার মতো দৃশ্য দেখে গেল রবিবার।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। কীভাবে সদ্যোজাত শিশুর মুন্ডু ওই এলাকায় এল তা নিয়ে প্রশ্ন উঠেছে । যে এমন ঘটনা ঘটিয়েছে তাকে ধিক্কার জানাচ্ছেন এলাকার মানুষ।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে সদ্যোজাত শিশুর মুন্ডুটি চোখে পড়ে তাঁদের। তবে কোথা থেকে মুন্ডুটি রাস্তার ধারে এলে তা বলতে পারেনি তাঁরা। তারা জানিয়েছেন, মৃত শিশুর ধর ছিল না। শুধু পড়েছিল মুন্ডুটি। পরে পুলিশ এসে মুন্ডু উদ্ধার করে নিয়ে যায়। তবে সদ্যোজাত শিশুর মুন্ডুটি যারাই ফেলে থাকুক না কেন তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।