Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Berhampore Murderer: 'মা'কেও খুন করতে ছুটেছিল দাদা', চাঞ্চল্যকর দাবি ধৃত সুশান্তর ভাইয়ের

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের মেসের বাইরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে মালদহের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। খুন করেছে তাঁর প্রেমিক সুশান্ত (Berhampore Murderer)। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। তবে শুধু প্রেমিকাকে খুন করাই নয়, একসময়

Berhampore Murderer: 'মা'কেও খুন করতে ছুটেছিল দাদা', চাঞ্চল্যকর দাবি ধৃত সুশান্তর ভাইয়ের

শেষ আপডেট: 3 May 2022 15:35

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের মেসের বাইরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে মালদহের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। খুন করেছে তাঁর প্রেমিক সুশান্ত (Berhampore Murderer)। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।

তবে শুধু প্রেমিকাকে খুন করাই নয়, একসময় নিজের মা'কেও খুন করতে ছুটেছিল এই সুশান্ত চৌধুরী! সুতপা চৌধুরী খুনের ঘটনায় এবার সামনে এল এমনই ভয়ঙ্কর তথ্য।

আরও পড়ুন: Berhampore Murder: ছোটবেলার প্রেম, সুশান্তের ল্যাপটপেও ভরা ছিল সুতপার সঙ্গে ঘনিষ্ঠ ছবি! শিউরে উঠছেন প্রতিবেশীরা

অভিযুক্ত সুশান্ত চৌধুরীর ভাই শুভদীপ চৌধুরী জানিয়েছেন, "একদিন রেগে গিয়ে মায়ের দিকে হাঁসুয়া তুলে তেড়ে গিয়েছিল দাদা।" সুশান্তর ভাইয়ের এই বয়ানের পর স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। তিনি বলেন, "প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই চরম মানসিক কষ্টে ভুগছিল দাদা। বাড়িতে আসত না।" 

শুভদীপ জানিয়েছেন, প্রেম ভাঙার পর থেকেই তাঁর দাদা সুশান্ত চৌধুরীর স্বভাবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি। শুভদীপ জানান, "দাদা আগে বেশ হাসি-ঠাট্টা করত। কিন্তু মাস দুয়েক ধরে দাদা কোনও কথা শুনত না। অল্পেই রেগে যেত। মারতে ছুটত।" 


```