Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Berhampore Murder: ছোটবেলার প্রেম, সুশান্তের ল্যাপটপেও ভরা ছিল সুতপার সঙ্গে ঘনিষ্ঠ ছবি! শিউরে উঠছেন প্রতিবেশীরা

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের মেসের বাইরে নৃশংসভাবে কুপিয়ে খুন (Berhampore Murder) করা হয়েছে মালদহের কলেজছাত্রী সুতমা চৌধুরীকে। খুন করেছে তাঁর প্রেমিক সুশান্ত। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের কোপ, হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে

Berhampore Murder: ছোটবেলার প্রেম, সুশান্তের ল্যাপটপেও ভরা ছিল সুতপার সঙ্গে ঘনিষ্ঠ ছবি! শিউরে উঠছেন প্রতিবেশীরা

শেষ আপডেট: 3 May 2022 15:00

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের মেসের বাইরে নৃশংসভাবে কুপিয়ে খুন (Berhampore Murder) করা হয়েছে মালদহের কলেজছাত্রী সুতমা চৌধুরীকে। খুন করেছে তাঁর প্রেমিক সুশান্ত। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের কোপ, হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সুতপাকে। এই ঘটনায় সুশান্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত যত এগোচ্ছে তত উঠে আসছে আরও চমকে দেওয়ার মতো তথ্য।

আরও পড়ুন: দিঘায় দেহব্যবসার রমরমা! পর্যটক বাড়তেই বসছে মধুচক্রের আসর, গ্রেফতার ৬ মহিলা-সহ ১০

পুলিশ জানতে পেরেছে সুতপা-সুশান্তের প্রেম দীর্ঘদিনের। ছোটবেলা থেকেই দুজন দুজনকে পছন্দ করতেন। সুতপা যখন ক্লাস এইটে পড়তেন তখন থেকেই সুশান্তের সঙ্গে আলাপ তাঁর। সুতপার বাড়িতেই নাকি টিউশন পড়তে আসত সুশান্ত। কিন্তু ছোটবেলার প্রেমের মোহ বড় হওয়ার পর ধীরে ধীরে কাটতে শুরু করেছিল। সুতপা সরে আসছিলেন সুশান্তর কাছ থেকে তাঁর পরিবারও চায়নি এই সম্পর্ক এগোক।

সূত্রের খবর, সুশান্তের কাছ থেকে সুতপাকে দূরে করার জন্যই মেয়েকে মালদহ থেকে বহরপুর পাঠিয়েছিলেন সুতপার বাবা। পেশায় তিনি শিক্ষক। বহরমপুরের মেসে থেকে পড়াশোনা করছিল সুতপা। কিন্তু ছোটবেলার প্রেমকে এভাবে হারিয়ে যেতে দেখে সহ্য করতে পারেনি সুশান্ত। সেই আক্রোশ থেকেই এই নৃশংসতা।

জানা গেছে, কিছুদিন আগে মালদহে সুতপা-সুশান্তের সম্পর্ক নিয়ে একটি সালিশি সভা বসানো হয়েছিল। স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সুশান্তকে বলা হয়েছিল তার ল্যাপটপ থেকে সুতপার ছবি মুছে দিতে। সে ল্যাপটপে নাকি ভর্তি ছিল যুগলের ঘনিষ্ঠ ছবি। আর সেই ছবি দেখিয়েই মেয়েটিকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন। সব ছবি মুছে দেওয়া হয়েছিল ওই সালিশি সভায়।

ছোটবেলার প্রেমের এই নৃশংস পরিণতি মেনে নিতে পারছেন না সুতপাদের প্রতিবেশীরাও। ইংরেজবাজারের অলিতে গলিতে প্রেম করেছেন এই দুজন। তাঁদের এই পরিণতি রীতিমতো ভয় ধরাচ্ছে।

সুতপাকে যে খুন করা হতে পারে দু’দিন আগেই ফেসবুকে তার ইঙ্গিত দিয়েছিল সুশান্ত। লিখেছিল, তোর জানও নিতে পারি আমি। মুখের কথা এভাবে সত্যি করে দেখাবে সুশান্ত, কেউ ভাবতেও পারেনি।


```