Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা বহরমপুরে! একের পর এক হোটেলে হানা পুলিশের, গ্রেফতার ১৫

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বহরমপুরের নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ (Honey Trap)! শনিবার রাতে কয়েকটি হোটেলে হানা দিয়ে সেগুলির মালিক সহ প্রায় ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। রাত ন'টা নাগাদ বহরমপুর (Berhampore) শহরের ফরাসডাঙায়

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা বহরমপুরে! একের পর এক হোটেলে হানা পুলিশের, গ্রেফতার ১৫

শেষ আপডেট: 4 December 2022 10:55

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বহরমপুরের নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ (Honey Trap)! শনিবার রাতে কয়েকটি হোটেলে হানা দিয়ে সেগুলির মালিক সহ প্রায় ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

রাত ন'টা নাগাদ বহরমপুর (Berhampore) শহরের ফরাসডাঙায় পুলিশ কয়েকটি হোটেলে হানা দেয়। সঙ্গে রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সোমা ভৌমিকও উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, কয়েকদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল। সেখানে নাবালিকাদের আনা হচ্ছে বলেও পুলিশ জানতে পারে। রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছেও অভিযোগ গিয়েছিল। তারপরে হোটেলগুলির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। মধুচক্রের আসর চলার কথা নিশ্চিত হতেই অভিযানে নামার সিদ্ধান্ত নেয়।

হটুগঞ্জের অশান্তিতে ধৃত ৪৪! তৃণমূলকে ছাড় দেওয়ার অভিযোগ বিজেপির

শনিবারের এই অভিযানের পর রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সোমা ভৌমিক জানান, গ্রামের গরীর পরিবার থেকে কিশোরীদের নিয়ে এসে এই সমস্ত দুষ্টচক্র দেহব্যবসা নামাচ্ছে বলে অভিযোগ পেয়েছিলেন তাঁরা। অভিযানে যে কিশোরীদের উদ্ধার করা হয়েছে, তাদের হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে তাঁদের বাড়ি খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। উদ্ধার হওয়া মেয়েরা যাতে সরকারি সাহায্য পায়, সেদিকে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন সোমাদেবী।


```