Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচলার অর্ণব হাঁটবে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে

দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ নেবে বাংলার ছেলে অর্ণব মান্না। অর্ণব এখন দ্বাদশ শ্রেণির ছাত্র। পাঁচলা বাগানগোড়ার অভাবি ঘরের কিশোর দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্যারেডে যোগ দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি। খুশি তার পরিবার

পাঁচলার অর্ণব হাঁটবে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে

শেষ আপডেট: 8 December 2021 14:25

দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ নেবে বাংলার ছেলে অর্ণব মান্না। অর্ণব এখন দ্বাদশ শ্রেণির ছাত্র। পাঁচলা বাগানগোড়ার অভাবি ঘরের কিশোর দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্যারেডে যোগ দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি। খুশি তার পরিবার এবং প্রতিবেশীরাও। জানা গিয়েছে, এনসিসি দিবস উপলক্ষে একটি প্যারেড আয়োজিত হয়েছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে। সেখানেই এনসিসির পশ্চিমবঙ্গ সিকিম ডিরেক্টরেটের স্কুলগুলির মধ্যে প্রতিযোগিতায় বেস্ট ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে পাঁচলার গঙ্গাধরপুর বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্র অর্ণব। সূত্রের খবর, অর্ণব তার পারফরম্যান্সের জন্য আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে। অর্ণবের বাবা অনিল মান্না এলাকায় ইলেকট্রিকের কাজ করেন। ছেলের জন্য গর্বিত পিতা জানিয়েছেন, বহু কষ্টে ছেলেকে মানুষ করেছেন তাঁরা। অভাবকে তোয়াক্কা করেননি। নিজেরা ভাল করে খেতে-পরতে না পারলেও অর্ণবের স্বপ্নপূরণের চেষ্টা করেছেন। অর্ণবের মা জয়ন্তী মান্না জানিয়েছেন, লকডাউনে তাঁর স্বামীর কোনও কাজ ছিল না। সেইসময় অনেক কষ্ট করে থাকতে হয়েছে। সরকারের দেওয়া চাল-আলু খেয়েই দিন কাটিয়েছেন সবাই। তারপরেও ছেলেকে কোনওদিন তার কাজে বাধা দেননি। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়ে যথেষ্ট খুশি হলেও আবেগে ভাসতে রাজি না অর্ণব। তার স্বপ্ন আরও ওপরে উঠে নিজেকে মেলে ধরার। ভবিষ্যতে দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করতে চায় কিশোর অর্ণব। তবে আপাতত তার পাখির চোখ আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের দিকে। যেখান থেকে তার প্যারেড দেখবে গোটা দেশ।

```