Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গল সাফারিতে নতুন অতিথি, তিন শাবকের জন্ম দিল বাঘিনী রিকা

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর সাধের বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) আগমন হল নতুন অতিথির। গত ১৯ অগস্ট রিকা নামের এক বাঘিনী তিন শাবকের (Tiger Cubs) জন্ম দিয়েছে। এই ঘটনার পরেই খুশি হওয়া বইছে শিলিগুড়ির এই পার্কে। মা ও

বেঙ্গল সাফারিতে নতুন অতিথি, তিন শাবকের জন্ম দিল বাঘিনী রিকা

শেষ আপডেট: 27 August 2023 09:05

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর সাধের বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) আগমন হল নতুন অতিথির। গত ১৯ অগস্ট রিকা নামের এক বাঘিনী তিন শাবকের (Tiger Cubs) জন্ম দিয়েছে। এই ঘটনার পরেই খুশি হওয়া বইছে শিলিগুড়ির এই পার্কে।

মা ও শাবদের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে পার্ক কর্তৃপক্ষ (Bengal Safari Park)। বন আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েল বেঙ্গল টাইগার-শাবকরা সুস্থ রয়েছে। চলছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি।

২০১৮ সালে শিলা নামে একটি বাঘিনী তিন শাবকের জন্ম দেয়। মুখ্যমন্ত্রী এই তিন শাবকের নাম দেন কিকা, রিকা, ইকা। সেই রিকাই আবার তিন শাবকের জন্ম দিল।

২০১৭ সালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে শিলা ও স্নেহাশিস নামে দুটি রয়েল বেঙ্গল টাইগারকে নিয়ে আসা হয়েছিল। এর কিছুদিন পরেই বিভান নামে আরও একটি বাঘ নিয়ে আসা হয়। তারপরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বাঘিনী শিলা।

গত জুলাই মাসে কিকা দুটি সাদা বা অ্যালবিনো শাবক প্রসব করে। তার মধ্যে একটির গর্ভেই মৃত্যু হয়েছিল। পরে অপরটিকেও বাঁচানো যায়নি। দুই সন্তানের শোকে খাওয়াদাওয়া বন্ধ করেছিল মা কিকা।

এই ঘটনার পর বেঙ্গল সাফারি পার্কের পশুদের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন পার্ক কর্তৃপক্ষ। ওই শাবক দুটির ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার রিকার সন্তান হওয়ার খবর জানতে পেরে শনিবারই পার্ক এসেছিলেন বনমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে মন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বাঘ ও সিংহ আনার চেষ্টা করছে সরকার। প্রাথমিক প্রক্রিয়া সারা হয়ে গেছে। এমনকী ব্ল্যাকপ্যান্থার, জিরাফ ও জেব্রা আনারও পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে সেন্ট্রাল জু অথরিটির সঙ্গে কথা চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: কোটায় পড়ুয়াদের মরণঝাঁপ রুখতে জাল লাগানো হচ্ছে বারান্দায়, ফ্যানে স্প্রিং বসেছিল আগেই


```