Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরফজলে আনন্দস্নান বাঘেদের, খাচ্ছে ওআরএস-ও! তীব্র গরমে বেঙ্গল সাফারি পার্কের দারুণ উদ্যোগ

দ্য ওয়াল ব্যুরো: তীব্র তাপপ্রবাহে (Heatwave) হাঁসফাঁস করছে রাজ্যবাসী। কিছু প্রাণও কেড়ে নিয়েছে দাবদাহ। বিশেষজ্ঞরা বারবার বলছেন, কী কী করতে হবে আর কী কী না করা ভাল। কিন্তু এই গরমে না-মানুষদের সুবিধা-অসুবিধা কে বলে দেবে। তারা না হয় মুখে বলে

বরফজলে আনন্দস্নান বাঘেদের, খাচ্ছে ওআরএস-ও! তীব্র গরমে বেঙ্গল সাফারি পার্কের দারুণ উদ্যোগ

শেষ আপডেট: 16 April 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো: তীব্র তাপপ্রবাহে (Heatwave) হাঁসফাঁস করছে রাজ্যবাসী। কিছু প্রাণও কেড়ে নিয়েছে দাবদাহ। বিশেষজ্ঞরা বারবার বলছেন, কী কী করতে হবে আর কী কী না করা ভাল। কিন্তু এই গরমে না-মানুষদের সুবিধা-অসুবিধা কে বলে দেবে। তারা না হয় মুখে বলে প্রকাশ করতে পারে না নিজেদের অসুবিধা, কিন্তু এই গরমে যত্ন দরকার তাদেরও। তাই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) বাসিন্দাদের জন্য কিছু বিশেষ পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, দিনে দু’বার করে নুন জল দেওয়া হবে তাদের, স্নান করানো হবে বরফ দেওয়া ঠান্ডা জলে। সেই সঙ্গে চলবে ওআরএস-ও।

দেখুন ভিডিও।

https://twitter.com/TheWallTweets/status/1647631941544423426?t=Gb1dyO1BKbYsH1qYb-OZUQ&s=08

বেঙ্গল সাফারি পার্ক সূত্রের খবর, আপাতত বাঘ এবং ভাল্লুকদের জন্য ঠান্ডা জল, বরফের টুকরো আনা হয়েছে, যাতে তারা শান্তিতে স্নান করতে পারে দিনভর। আর তৃণভোজী প্রাণীদের জন্য আনা হয়েছে লবণ, ওআরএস-ও। গরমে যাতে ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে না পড়ে তারা, সে জন্যই নিয়ম করে খেতে হবে এগুলি।

আপাতত ঠান্ডা জলে ছানাপোনা নিয়ে দেদার স্নান চলছে বাঘেদের। অন্য প্রাণীরাও খানিক স্বস্তির নিশ্বাস ফেলেছে এই বিশেষ ব্যবস্থায়।

গরমে ৭ দিন স্কুল বন্ধের নির্দেশিকা সরকারের, কোন পথে হাঁটছে বেসরকারি স্কুলগুলি


```