Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিংহের নাম কি রামকৃষ্ণ বা বিবেকানন্দ হয়! প্রশ্ন তুলে রাজ্যকে নাম বদলাতে বললেন বিচারপতি

পোষ্যর নাম কি দেবদেবী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখা যায়? সিংহর নামকরণ মামলায় প্রশ্ন তুললেন খোদ বিচারপতি।

সিংহের নাম কি রামকৃষ্ণ বা বিবেকানন্দ হয়! প্রশ্ন তুলে রাজ্যকে নাম বদলাতে বললেন বিচারপতি

শেষ আপডেট: 22 February 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পোষ্যর নাম কি দেবদেবী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখা যায়? সিংহের নামকরণ মামলায় প্রশ্ন তুললেন খোদ বিচারপতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিংহের নাম বদল মামলা ওঠে। দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য সিংহ দম্পতির নাম বদলের জন্য রাজ্যকে নতুন করে চিন্তা ভাবনা করতে বলেন। 

এদিন সিংহর নাম নিয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট পেশ করেন।  মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনি কি আপনার বাড়ির পোষ্যর নাম কোনও দেবদেবীর নামে বা রবীন্দ্রনাথের নামে রাখবেন! আমাদের কারও উপর নামকরণের ভার পড়লেই আমরা এমন নামকরণের কথা ভাবতাম না। গোটা দেশের মানুষের একটা বড় অংশ সীতাকে দেবী হিসেবে পুজো করে। অন্যদিকে একজন দক্ষ, অসাম্প্রদায়িক ও সুশাসক হিসেবে পরিচিতি সম্রাট আকবরের। কেন আকবর ও সীতার নামে সিংহের নামকরণ করা হল!"   

ত্রিপুরা থেকে সম্প্রতি বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া পশুরাজ। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে এসে পৌঁছয় এই সিংহ দম্পতি। তাদের নাম সীতা ও আকবর বলে প্রচারিত হয়। এরপরেই বিশ্ব হিন্দু পরিষদ সীতা নাম পরিবর্তন চেয়ে সার্কিট বেঞ্চে মামলা করেন। বুধবার মামলা শোনার পর বেঙ্গল সাফারি পার্কের কাছে নামকরণ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার সেই রিপোর্ট জমা পড়ে আদালতে।

শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরি জানান, সিংহের নামকরণ রাজ্য সরকার করেনি। ত্রিপুরা থেকে এই নাম নিয়ে এসেছে তারা।  

এরপরেই বিচারপতি আবার বলেন, "গতকাল থেকে আমি এটাই ভাবছিলাম দেবদেবী-পুরাণের কোনও চরিত্র-স্বাধীনতা সংগ্রামী বা  নোবেল বিজেতার নামে কি কোনও পোষ্যর নামকরণ করা যায়! এতদিন যদি বিষয়টা বিবেচনা না করা হয় তবে এখনই ভাবনাচিন্তা করা উচিৎ। অনেক ধরনের বিতর্ক চলছে। এই বিতর্কের অবসান এখনই হওয়া উচিৎ।"

বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, "আজ রাজ্যের তরফে রিপোর্ট জমা করতে বলা হয়েছিল। রিপোর্ট শোনার পর বিচারপতি এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনারও নির্দেশ দিয়েছেন। 


```