Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে কী গুজুরগুজুর করেছিলেন জানি, মমতাকে ফের আক্রমণ মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় যতবার গদ্দার বলবেন, মুকুল রায় যেন পণ করেছেন, ততবার ডেলো বাংলোর বৈঠকের কথা তুলে ধরবেন। পয়লা বৈশাখ সন্ধের পর জলপাইগুড়ির ধূপগুড়িতে চিকিৎক জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানেই একদা

ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে কী গুজুরগুজুর করেছিলেন জানি, মমতাকে ফের আক্রমণ মুকুলের

শেষ আপডেট: 14 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় যতবার গদ্দার বলবেন, মুকুল রায় যেন পণ করেছেন, ততবার ডেলো বাংলোর বৈঠকের কথা তুলে ধরবেন। পয়লা বৈশাখ সন্ধের পর জলপাইগুড়ির ধূপগুড়িতে চিকিৎক জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানেই একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, "মমতাদেবী, আপনি প্রধানমন্ত্রীর পাশে আমার বসা নিয়ে কটাক্ষ করেছেন। বলেছেন আমি নাকি নারদায় অভিযুক্ত। কিন্তু ডেলোতে সারদা মালিক সুদীপ্ত সেনের সঙ্গে কী গুজুরগুজুর ফুসুরফুসুর করেছেন, সব কিন্তু আমি জানি। কারণ ওই সময় আপনার পাশে আমি ছিলাম।" কোচবিহারের রাসমেলা মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে সারদা, নারদা, রোজভ্যালি ইস্যুতে কড়া তোপ দেগেছিলেন মমতার বিরুদ্ধে। তারপর থেকে মমতাও রণংদেহি। কিন্তু মুকুলও যেন ঠিক করে নিয়েছেন, পাহাড় কোলের ডেলো থেকে বেরোতে দেবেন না দিদিকে। উত্তরবঙ্গের একটি জনসভা থেকেই প্রাক্তন রেলমন্ত্রী প্রথম ডেলো বৈঠকের কথা উল্লেখ করেছিলেন। তারপর দু'দিন আগে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ওই দিন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু উপস্থিত ছিলেন বৈঠকে। কিন্তু মুকুল জানিয়েছিলেন, তিনি সুদীপ্ত সেনের সঙ্গে প্রথম বৈঠকে ছিলেন। দ্বিতীয় বৈঠকে ছিলেন না। এত দিন বাম এবং কংগ্রেস নেতারা বারবার ডেলো বৈঠকের কথা উল্লেখ করেছেন। এখন মুকুলও সেই একই কথা বলছেন। একদা মমতার সেকেন্ড ম্যান এও বলেছেন, তৃণমূলকে তুষ্ট করতেই সারদার ব্যবসা লাটে উঠেছে। চোদ্দর ভোটেও এই ডেলো বৈঠক ইস্যু হয়েছিল। কিন্তু তাতে বিরোধীদের খুব একটা সুবিধে হয়নি। পর্যবেক্ষকদের মতে, মুকুল সেই সময় ছিলেন তৃণমূলের দু'নম্বর ব্যক্তি। তাঁর চোখ দিয়েই সংগঠন দেখতেন মমতা। এখন বিজেপি-র মঞ্চে দাঁড়িয়ে তিনি যদি এমন কথা বললে, জনমানসে তা প্রভাব ফেলবে বৈকি। এখন দেখার মুকুলের এই সারদা কর্তার সঙ্গে গুজুরগুজুর ফুসুরফুসুরের অভিযোগের পাল্টা কী তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।

```