Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bengal Heat: তীব্র গরম কাড়ল প্রাণ, হুগলির বৈদ্যবাটিতে বৃদ্ধের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: হুগলিতে আজ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস (Bengal Heat)। সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি ছিলই। তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। তারই মধ্যে মারণ গরম প্রাণ কাড়ল এক বৃদ্ধের। আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁ

Bengal Heat: তীব্র গরম কাড়ল প্রাণ, হুগলির বৈদ্যবাটিতে বৃদ্ধের মৃত্যু

শেষ আপডেট: 25 April 2022 16:06

দ্য ওয়াল ব্যুরো: হুগলিতে আজ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস (Bengal Heat)। সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি ছিলই। তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। তারই মধ্যে মারণ গরম প্রাণ কাড়ল এক বৃদ্ধের।

আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস করছেন যাত্রীরা! স্টেশনে স্টেশনে গ্লুকোজ জল বিলি করল কলকাতা মেট্রো

সোমবার সকালে বাজারে বেরিয়েছিলেন শ্যামল কুমার দাস নামে বছর পঁচাত্তরের ওই প্রবীণ (Bengal Heat)। তাঁর বাড়ি বৈদ্যবাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এনটি রোডে।

আরও পড়ুন: তাপপ্রবাহ চলবে, ৫৫ দিন বৃষ্টি নেই! শুনুন কী বলছেন আবহাওয়া-অধিকর্তা

বৃদ্ধের নাতনি অর্পিতা দাস জানান, দাদু শেওড়াফুলি হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন সকাল দশটা নাগাদ। সেই সময় অসুস্থ বোধ করে সাইকেল থেকে নেমে পড়েন। চোখে মুখে জল দেন। একটু সুস্থ বোধ করলে আবার সাইকেলে উঠতে যান। কিন্তু তখন পড়ে যান তিনি।

আরও পড়ুন: তাপপ্রবাহ! একাদশ ও দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য ওআরএস ও যাবতীয় ব্যবস্থা রাখতে হবে: শিক্ষা দফতর

ঘটনাটি ঘটে বৈদ্যবাটীর পোদ্দারঘাট এলাকায়। স্থানীয়রা বৃদ্ধকে অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসককে ডাকে। চিকিৎসক এসে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করেন শ্যামলবাবুকে। এই গ্রীষ্মে তিনিই প্রথম তীব্র গরমের শিকার হলেন।

আরও পড়ুন: ৪০ পার করছে তাপমাত্রা, রোদে বেরোলে হিট ক্র্যাম্প বা র‍্যাশ হতে পারে, জানাল হাওয়া অফিস


```