Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আট দেশকে হারিয়ে জোড়া মেডেল! ক্যারাটেতে দেশের নাম উজ্জ্বল করল পাঁচ বছরের মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র পাঁচ! এতো কম বয়সেই আটটি দেশের প্রতিযোগীদের হারিয়ে সিক্সথ ইন্টারন্যাশনাল ক্যারাটে (Karate) চ্যাম্পিয়নশিপে সোনা-রূপোর জোড়া মেডেল (Medal) ছিনিয়ে নিল বাংলার মেয়ে (Bengal girl) রীতিকা নাথ। নেতাজি ইন্ডোর স্টেডি

আট দেশকে হারিয়ে জোড়া মেডেল! ক্যারাটেতে দেশের নাম উজ্জ্বল করল পাঁচ বছরের মেয়ে

শেষ আপডেট: 8 August 2022 10:35

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র পাঁচ! এতো কম বয়সেই আটটি দেশের প্রতিযোগীদের হারিয়ে সিক্সথ ইন্টারন্যাশনাল ক্যারাটে (Karate) চ্যাম্পিয়নশিপে সোনা-রূপোর জোড়া মেডেল (Medal) ছিনিয়ে নিল বাংলার মেয়ে (Bengal girl) রীতিকা নাথ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে ইতালি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, নেপাল ও বাংলাদেশের প্রতিযোগীরাও ছিল। তাদের হারিয়ে ভারতের নাম উজ্জ্বল করল সে। 

আড়াই বছর বয়স থেকেই ক্যারাটে রপ্ত করেছে রীতিকা। একের পর এক রাজ্য স্তরে পুরস্কার জিতে সে। শুধু  ক্যারাটে নয়, কিকবক্সিং,স্টেপল, চেজিঙ্ক অনায়াসে রপ্ত করেছে। এবার বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করে এগোচ্ছে রীতিকা।

বসিরহাটের সীমান্তবর্তী টাকির ১৬নং ওয়ার্ডের বাসিন্দা রীতিকার বাবা প্রসেনজিৎ নাথ একটি মোবাইলের দোকানে কাজ করেন। মা রাখি নাথ সিভিক ভলেন্টিয়ারে। একমাত্র মেয়ের স্বপ্নপূরণ করতে তাঁরাও দিনরাত এক করে পরিশ্রম করছেন। আড়াই বছর বয়স থেকে রীতিকাকে ক্যারেটের প্রশিক্ষণ দিচ্ছেন বাকিবিল্লা গাজি। এত কম বয়সে রীতিকার সাফল্যে তিনি গর্বিত। তিনিও চান রীতিকা বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে লড়াই করুক।

মাকে মেরে মৃতদেহের পাশেই নিশ্চিন্তে রাত কাটাল ছেলে! নৃশংস কাণ্ড ডুয়ার্সে


```