Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

রাজ্যে দৈনিক সংক্রমণ আজও পাঁচ হাজার, অ্যাকটিভ কেস কমে ১৪ হাজারে

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের ঘরেই রইল। গত তিন দিন ধরেই গড়ে পাঁচ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন বাংলায়। এদিনও আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতু

রাজ্যে দৈনিক সংক্রমণ আজও পাঁচ হাজার, অ্যাকটিভ কেস কমে ১৪ হাজারে

শেষ আপডেট: 10 June 2021 15:00

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের ঘরেই রইল। গত তিন দিন ধরেই গড়ে পাঁচ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন বাংলায়। এদিনও আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৪ জন। কোভিড মুক্ত হয়েছেন ১০ হাজার ৫১২ জন। এদিনও রাজ্যে মৃত্যু সংখ্যা ১০০-র কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। গত দু’সপ্তাহ ধরেই রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছেন অনেক বেশি মানুষ। ফলে লাফিয়ে লাফিয়ে কমছে কোভিড আক্রিয় রোগীর সংখ্যাও। বাংলায় অ্যাকটিভ তথা কোভিড সক্রিয় রোগীর সংখ্যা গতকাল ছিল ২০ হাজারের নীচে। এদিন তা আরও কমেছে। এই মুহূর্তে বাংলায় কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। জেলাগত সংক্রমণে কলকাতার ছবিটা সত্যিই স্বস্তিদায়ক। মহানগরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। অন্য দিকে সেরে উঠেছেন এক হাজার ৬৬ জন। তবে সংক্রমণের হার কমলেও শীর্ষে সেই উত্তর ২৪ পরগনাই। এই জেলায় এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৯৯৬ জন। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণও তুলনামূলক ভাবে কমেছে। মাঝে দার্জিলিংয়ের সংক্রমণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। পাহাড়ের ছোট্ট জেলাটিতে গড়ে ৬০০-৭০০ জন করে দৈনিক আক্রান্ত হচ্ছিলেন। সেটাও ৩০০-র ঘরে নেমে এসেছে।

```