Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যসাথীতে আর হাইড্রোসিল বা একশিরা অপারেশন নয় প্রাইভেট হাসপাতালে, দাঁত তোলাতেও না

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Card) আওতায় বেসরকারি হাসপাতালে আর হাইড্রোসিল বা একশিরা (hernia) অপারেশন করানো যাবে না। রাজ্য সরকারের এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে সাধারণ হার্নিয়া অপারেশনও করা

স্বাস্থ্যসাথীতে আর হাইড্রোসিল বা একশিরা অপারেশন নয় প্রাইভেট হাসপাতালে, দাঁত তোলাতেও না

শেষ আপডেট: 10 September 2022 13:16

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Card) আওতায় বেসরকারি হাসপাতালে আর হাইড্রোসিল বা একশিরা (hernia) অপারেশন করানো যাবে না। রাজ্য সরকারের এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে সাধারণ হার্নিয়া অপারেশনও করা যাবে না। তা করাতে গেলে সরকারি হাসপাতালে (govt hospitals) করাতে হবে।

বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তাতে বলা হয়েছে--

১) স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় হাইড্রোসিল অপারেশন করাতে গেলে তা শুধু সরকারি হাসপাতালেই করতে হবে।

২) স্বাস্থ্য সাথীর আওতায় বেসরকারি হাসপাতালে হার্নিয়া অপারেশন করা যাবে না। এক মাত্র অবস্ট্রাকটিভ হার্নিয়া, ইনকারসিরেটেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বা হার্নিয়ার কারণে জীবনহানির আশঙ্কা রয়েছে এমন ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়া যাবে।

৩) স্বাস্থ্যসাথীর আওতায় দাঁতের স্কেলিং (dental surgeries), ফিলিং, পাল্প ক্যাপিং বা দাঁত তোলা, পূর্ণ বা আংশিক ডেঞ্চারও বানানো যাবে না বেসরকারি হাসপাতালে।

ডেঙ্গি বাড়ছে, মোকাবিলায় ড্রোন উড়ল বালির আকাশে

কেন এই নতুন নিয়ম করল রাজ্যের স্বাস্থ্য দফতর?

স্বাস্থ্য দফতরের বক্তব্য, গত কয়েক বছরে রাজ্য সরকার মহকুমা, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর মান অনেক বাড়িয়েছে। এই হাসপাতালগুলিতে অনায়াসে হাইড্রোসিল বা হার্নিয়ার মতো অপারেশন হতে পারে। কিন্তু তা না করে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অনেকেই এই সব অপারেশনের জন্যও বেসরকারি হাসপাতালে যাচ্ছে। সরকারি হাসপাতালের সদ্ব্যবহার ও স্বাস্থ্য সাথী কার্ডের যথাযথ ব্যবহারকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় পরিষেবা কমানো নিয়ে অবশ্য সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, স্বাস্থ্যসাথী প্রকল্প একটি ব্যর্থ প্রয়াস। এর আওতায় সরকার পরিষেবা ক্রমশই কমাচ্ছে। এতে কোনও উপকার হচ্ছে না সাধারণ মানুষের।


```