বেলুড় মঠে মিডিয়ার যথেচ্ছ আনাগোনা! পুজোর আগে বিজ্ঞপ্তি জারি কর্তৃপক্ষের
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তবে করোনাসুর এখনও স্বমহিমায় মর্ত্যে বিরাজমান। তাই কিছুটা সামলেই উৎসবের জোয়ারে গা ভাসাবে বঙ্গবাসী। এরমধ্যেই কোভিড আবহে মিডিয়ার আনাগোনা নিয়ে নতুন প্রেস বিজ্ঞপ্ত
শেষ আপডেট: 5 October 2021 15:34
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তবে করোনাসুর এখনও স্বমহিমায় মর্ত্যে বিরাজমান। তাই কিছুটা সামলেই উৎসবের জোয়ারে গা ভাসাবে বঙ্গবাসী। এরমধ্যেই কোভিড আবহে মিডিয়ার আনাগোনা নিয়ে নতুন প্রেস বিজ্ঞপ্তি জারি করল বেলুড় মঠ কর্তৃপক্ষ।
বেলুড় থেকে বেঙ্গালুরু রোজির হাত ধরে পৌঁছাচ্ছে মা দুর্গা
প্রতিবছরেই ন্যায় এবছরেও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে বেলুড় মঠে। তবে করোনাকালে যখন তখন মঠে প্রবেশ নিষিদ্ধ। বেশ কিছু নিয়ম মেনেই মঠের ভিতর ঢোকার অনুমতি পাবেন সাংবাদিকরাও। আজ সেই বিষয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, পুজোর সময় সাংবাদিকদের মঠে প্রবেশের জন্য নির্দিষ্ট দিন এবং ক্ষণের উল্লেখ করা হয়েছে। সেই সময় মেনেই তাঁদেরকে মঠের ভিতর ঢুকতে হবে। এছাড়াও, বেলুড় মঠে প্রবেশের জন্য নিজের নাম, মোবাইল নম্বর, মিডিয়া হাউজের নাম এবং প্রেস কার্ডের একটি ফটোকপিও জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে। তবেই মিলবে ভিতরে প্রবেশের অনুমতি।

মঠে প্রবেশের পর সবসময় মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে সাংবাদিকদের। এছাড়াও সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। ঢোকার আগে প্রধান গেটেই থার্মাল স্ক্রিনিং করা হবে সকলের।
যেহেতু, এবছরেও করোনা আবহের মধ্যে পুজো হচ্ছে, তাই বেলুড় মঠের ভিতরে যত্রতত্র যাওয়ার অনুমতি মিলবে না। একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই মিডিয়ার সকলকে থাকতে হবে। এছাড়াও প্রতিবারের মত এবারেও মঠের রামকৃষ্ণ মন্দিরেই দুর্গাপুজোর আয়োজন হবে বলে জানা গিয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'