Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত জেগে ভোট দিল বেলপাহাড়ি

দেবব্রত সরকার  ও  বুদ্ধদেব বেরা জঙ্গলমহল বিকেল পড়ে এসেছে। সন্ধে নামছে জঙ্গলমহলে। ভোটের লাইন তখনও এঁকেবেঁকে চলে গেছে অনেক দুর। পাহাড় জঙ্গলে যখন রাত হল, তখনও ছবিটা পাল্টালো না বিশেষ। অন্যদিন ক্লান্ত শরীর বিছানা আশ্রয় করলেও এ দিন কিন্তু  

রাত জেগে ভোট দিল বেলপাহাড়ি

শেষ আপডেট: 15 May 2018 10:50

দেবব্রত সরকার  ও  বুদ্ধদেব বেরা জঙ্গলমহল বিকেল পড়ে এসেছে। সন্ধে নামছে জঙ্গলমহলে। ভোটের লাইন তখনও এঁকেবেঁকে চলে গেছে অনেক দুর। পাহাড় জঙ্গলে যখন রাত হল, তখনও ছবিটা পাল্টালো না বিশেষ। অন্যদিন ক্লান্ত শরীর বিছানা আশ্রয় করলেও এ দিন কিন্তু  গভীর রাত পর্যন্ত জেগে ভোট দিলেন বেলপাহাড়ির কয়েক হাজার ভোটার। রাজনৈতিক হিংসার কোনও ঘটনা ঘটেনি এখানে। কোনও রক্তপাত হয়নি। বরং দিনভরই ছিল উৎসবের মেজাজ। এ বারের পঞ্চায়েত নির্বাচনে সরাসরি ভোটে দাঁড়িয়েছেন স্থানীয় মানুষজন। নির্দল হয়ে আদিবাসীরা। কোনও কোনও কেন্দ্রে শাসক দলের দু এক জন প্রার্থী থাকলেও তা ছিল না থাকারই মতো। অন্তত ভোটকেন্দ্রে যাওয়ার পথেও তাদের লোকজনদের বিশেষ উপস্থিতি দেখতে পাননি এলাকার মানুষ। আদিবাসী সমাজের ডাক ছিল, আগে ভোট দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলকেই। কিন্তু পাশে দাঁড়াননি কেউই। এ বার তাই ছিল নিজেদেরটা বুঝে নেওয়ার পালা। বেলপাহাড়িতে গ্রাম পঞ্চায়েতের ১২৮ টি আসনের সবগুলিতেই প্রার্থী দিয়েছিল আদিবাসী সমন্বয় মঞ্চ।  পতাকা নয়, প্রতীক হিসেবে সাজিয়ে ছিলেন শালের ডাল।  সমাজের  ডাকে এ দিন সকাল থেকেই বুথমুখো হয়েছেন এলাকার মানুষ। রাত নামলেও ভাঁটা পড়েনি সেই উৎসাহে। পঞ্চায়েত ভোটের ঠিক দু’দিন আগে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামে মাওবাদী পোস্টার নজর কেড়েছিল এলাকার মানুষের। সেই পোস্টারে অশনি সংকেত দেখে লাল সতর্কতা জারি করেছিল প্রশাসন। শালবনিতে মাওবাদীদের নাম না থাকলেও পোস্টারে নিচে রাখা ছিল বুলেট। আবার বেলপাহাড়ির গ্রামে গ্রামে বিভিন্ন বাড়িতে মাওবাদীদের নাম করে সেঁটে দেওয়া পোস্টারে ছিল আদিবাসী সমন্বয় মঞ্চের প্রার্থীদেরই ভোট দেওয়ার ডাক। তাই কিছুটা থমকে গিয়েছিলেন বাসিন্দারা। তবে সব সংশয় সরিয়েই সোমবার রাত পর্যন্ত ভোটকেন্দ্রে ঢল নেমেছিল মানুষের। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, জেলার ১০২৬ টি বুথের মধ্যে জঙ্গলমহলের ১৯৭টি বুথে বেশি রাত পর্যন্ত ভোট চলে। রাত দশটা পর্যন্ত জেলায় মোট ভোটের হার ছিল ৮০ শতাংশ। তবে কি ঘরের লোকের টানেই গভীর রাতে ভোটের লাইনে জঙ্গলমহল?  

```