Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Beldanga Municipal: বেলডাঙার বোর্ড ঝুলে রইল! জেনে নিন কে কত ওয়ার্ড জিতল?

ঝালদার পর বেলডাঙাতে (Beldanga) ত্রিশঙ্কু! তবে এখানকার চিত্রটা আলাদা। এখানে সমান সমান জয় নাহলেও বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার পায়নি কোনদলই। তৃণমূলের (TMC) দখলে ৭টি ওয়ার্ড, বিজেপির (BJP) দখলে ৩টি। আর উল্লেখযোগ্যভাবে ৪টি ওয়ার্ডে নির্দল প্রার্

Beldanga Municipal: বেলডাঙার বোর্ড ঝুলে রইল!  জেনে নিন কে কত ওয়ার্ড জিতল?

শেষ আপডেট: 2 March 2022 05:30

ঝালদার পর বেলডাঙাতে (Beldanga) ত্রিশঙ্কু! তবে এখানকার চিত্রটা আলাদা। এখানে সমান সমান জয় নাহলেও বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার পায়নি কোনদলই। তৃণমূলের (TMC) দখলে ৭টি ওয়ার্ড, বিজেপির (BJP) দখলে ৩টি। আর উল্লেখযোগ্যভাবে ৪টি ওয়ার্ডে নির্দল প্রার্থী। এখন এটাই প্ৰশ্ন কার দখলে যাবে বেলডাঙা পুরসভা (Municipal Election)? রাজনৈতিক মহলের মতে, নির্দল প্রার্থীদের নিয়ে চলবে লড়াই। এখন এটাই দেখার কোন দিকে ঝোঁকেন নির্দল প্রার্থীরা। ৪টি নির্দল প্রার্থীদের মধ্যে একজন যদি তৃণমূলে যান তবেই বোর্ড গড়তে পারবে তৃণমূল। এখন দেখার কোন সমীকরণে বোর্ড গঠন হবে বেলডাঙার। তৃণমূলের দখলে ১, ৫, ৬, ৭, ৯, ১০ ও ১২ নম্বর ওয়ার্ড। ২, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি। বাকি ওয়ার্ডগুলোতে জিতেছে নির্দল প্রার্থী। Jhaldah municipal: ঝালদায় পুরসভায় ত্রিশঙ্কু! কংগ্রেস-তৃণমূল সমান সমান, ফ্যাক্টর নির্দলরা ১০৮টি পুরসভার মধ্যে এখনও পর্যন্ত ৭০টি পুরসভা তৃণমূলের দখলে। কোনও পুরসভাতেই বিরোধীরা খাতা খুলতে পারেনি। এখনও সময় বাকি। পরিস্থিতির পরিবর্তন হতে পারে পরেরদিকে। ভোটের ফল জানার পর রাজনৈতিক দলগুলির উচ্ছ্বাস নতুন নয়। কিন্তু সূত্রের খবর এবছর নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে বিজয়মিছিল করা যেতেই পারে, তবে তাকে ঘিরে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না।

```