Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহরমপুরে মুড়ির কারখানায় সজোরে ফাটল মেশিন, মৃত্যু ১ শ্রমিকের

দ্য ওয়াল ব্যুরো, বহরমপুর: বহরমপুরে এক মুড়ির কারখানায় (puffed rice meal) আচমকা মেশিন বিস্ফোরণ ঘটল রবিবার! আর এই মেশিন বিস্ফোরণের জেরে মৃত্যু হল কারখানার এক কর্মচারীর। আরও এক কর্মচারী গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বহরমপুরে

বহরমপুরে মুড়ির কারখানায় সজোরে ফাটল মেশিন, মৃত্যু ১ শ্রমিকের

শেষ আপডেট: 10 September 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো, বহরমপুর: বহরমপুরে এক মুড়ির কারখানায় (puffed rice meal) আচমকা মেশিন বিস্ফোরণ ঘটল রবিবার! আর এই মেশিন বিস্ফোরণের জেরে মৃত্যু হল কারখানার এক কর্মচারীর। আরও এক কর্মচারী গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বহরমপুরের বানজেটিয়া এলাকায়। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মেশিন বিস্ফোরণে মৃত ওই কর্মচারীর নাম উত্তম স্বর্ণকার (৪০)। মুর্শিদাবাদের সন্ন্যাসিডাঙ্গা এলাকায় বাড়ি মৃত উত্তমের। এদিন দুপুরে ওই মিলে মুড়ির মেশিন চলাকালীন হঠাৎই বিকট শব্দ পান এলাকার বাসিন্দারা। কারখানায় উপস্থিত হয়ে স্থানীয়রা দেখেন মেশিন বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন ২ জন কর্মচারী। লোহার একটি মুড়ি ভাজার মেশিন আচমকা ফেটে যায় বলে জানান স্থানীয়রা।

তবে কী কারণে আচমকা ফাটল মেশিনটি তা সঠিক জানা যায়নি।(Behrampur puffed rice meal machine blast 1 died)

তড়িঘড়ি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো যায়নি একজনকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় উত্তম নামে ওই কর্মচারীর। অপরজন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। যমে-মানুষে টানাটানি চলছে আরও এক আহত কর্মচারীর।

ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। প্রসঙ্গত, অগস্টের শেষ সপ্তাহেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে একটি বাজি কারখানায়। গোটা কারখানা উড়ে যায়। নিহত হন প্রায় ৯ জন। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহাংশ ছিটকে গিয়েছিল আশেপাশের এলাকায়। ওই ঘটনার থেকে মুর্শিদাবাদের মুড়ি কারখানার এই বিস্ফোরণের তীব্রতা অনেক কম হলেও, ঠিক কী কারণে ঘটল এই ঘটনা তার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।

ক্লাস এইটের ছাত্রকে বাসন মাজার আদেশ ‘সিনিয়ার’ দাদাদের! ডালখোলার স্কুলে র‍্যাগিংয়ের অভিযোগ


```