Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়ার বিক্রিতেই লক্ষ্মীলাভ, চলতি মাসে তীব্র গরমে রেকর্ড বিক্রি বাংলায়

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেও তীব্র গরমে পুড়ছিল বাংলা। আর এই গরমে পাল্লা দিয়ে বেড়েছে বিয়ার বিক্রি। এই দাবদাহে ঠাণ্ডা বিয়ারে গলা ভিজিয়েছে বাংলার মানুষ। সম্প্রতি বিয়ারের চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্য জুড়ে বিয়ারের সঙ্কট তৈরি হয়েছে। ই

বিয়ার বিক্রিতেই লক্ষ্মীলাভ, চলতি মাসে তীব্র গরমে রেকর্ড বিক্রি বাংলায়

শেষ আপডেট: 29 April 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেও তীব্র গরমে পুড়ছিল বাংলা। আর এই গরমে পাল্লা দিয়ে বেড়েছে বিয়ার বিক্রি। এই দাবদাহে ঠাণ্ডা বিয়ারে গলা ভিজিয়েছে বাংলার মানুষ। সম্প্রতি বিয়ারের চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্য জুড়ে বিয়ারের সঙ্কট তৈরি হয়েছে। ইকোনমিক্সের ভাষায় বলতে গেলে বলা চলে, বাংলার বাজারে জোগানের তুলনায় বিয়ারের চাহিদা অনেক বেশি।

সূত্রের খবর, চলতি মাসেই বিয়ার বিক্রি আগের সব রেকর্ড (beer selling create record) ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত সারা রাজ্য জুড়ে ২৫ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছে। এদিকে জোগানের তুলনায় ২০ শতাংশ বেশি বিয়ারের চাহিদা রয়েছে বাজারে। তাই আবগারি দফতরের নির্দেশে চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে বিয়ার প্ল্যান্টগুলি ২৪ ঘন্টা কাজ করে চলেছে।

বিয়ার বিক্রিতে লাভের মুখ দেখেছে বাংলা (Bengal)। আবগারি দফতর সূত্রে খবর, এপ্রিল মাসে রাজ্যে প্রায় ৪০০ কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। হিসেব বলছে, গতবছর ১৮ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছিল। চলতি বছর সেই রেকর্ড কার্যত ভেঙে গিয়েছে।

বিয়ার বা মদ বিক্রি করে ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের মুনাফা হয়েছিল প্রায় ১৬ হাজার কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ৩০ শতাংশেরও বেশি। তবে এবার সব বেড়া টপকে গেছে। পরিসংখ্যান বলছে, গতবছরের থেকে এবছর প্রায় দ্বিগুণ বেশি বিয়ার বিক্রি হয়েছে রাজ্যে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিদেশী মদের বিক্রি। গতবারের তুলনায় দশ শতাংশ বেশি বিক্রি হয়েছে বিদেশী মদ।

প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায়ও বিয়ারের সঙ্কট দেখা গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার অমিল। দোকানদাররা দাবি করছেন, কিছু কিছু ব্র্যান্ডের বিয়ারের জোগান নেই। যার জেরে তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

টিউশনি পড়তে গিয়ে দু'দিন বাড়ি ফেরেনি স্কুল পড়ুয়া! তদন্তে অন্ডাল থানা


```