Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেচারাম মান্নার কনভয় দুর্ঘটনার কবলে, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার (Accident) কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কনভয়। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। ওঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে প

বেচারাম মান্নার কনভয় দুর্ঘটনার কবলে, বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী

শেষ আপডেট: 13 September 2022 12:53

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনার (Accident) কবলে পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কনভয়। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। ওঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে পড়ায় ঘটে এই বিপত্তি।

জানা গেছে, মঙ্গলবার একটি কর্মসূচি করে আসানসোলে থেকে ফিরছিলেন বেচারাম মান্না। হঠাৎ বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায় মন্ত্রীর কনভয়ের আগে একটি গাড়ি এসে পড়ে। তাই আচমকাই কনভয়ে থাকা প্রথম গাড়িটিকে ব্রেক কষতে হয়। ফলে মন্ত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে সেই গাড়িটিকে।

ঘটনায় সামান্য আহত হন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী। সিঙ্গুরে গিয়ে চিকিৎসা করান তিনি। জানা গেছে, এদিন সাতসকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম মান্না। তারপর সুফল বাংলার দুটি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন কৃষি প্রতিমন্ত্রী। সেই সময়ই দূর্ঘনার কবলে পড়েন তিনি।

সাঁতরাগাছি স্টেশন যেন গেরিলা ঘাঁটি! টানা সংঘর্ষ চালাচ্ছে বিজেপি, হিমশিম পুলিশ


```