Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেশনে লিপস্টিক সুন্দরী ফোন নম্বর চাইছে, এ আবার কোন চক্র?

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কলকাতা পুলিশের ফেসবুক পেজে অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত পরিচয় এক তরুণী এসে তাঁর থেকে ফোন নম্বর চান। কথায় কথায় তিনি দিয়েও দেন। এরপর ওই তরুণী শোনেন অফিসের আরও দুই সহকর্ম

স্টেশনে লিপস্টিক সুন্দরী ফোন নম্বর চাইছে, এ আবার কোন চক্র?

শেষ আপডেট: 1 August 2018 11:19

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কলকাতা পুলিশের ফেসবুক পেজে অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত পরিচয় এক তরুণী এসে তাঁর থেকে ফোন নম্বর চান। কথায় কথায় তিনি দিয়েও দেন। এরপর ওই তরুণী শোনেন অফিসের আরও দুই সহকর্মীর সঙ্গে একই ঘটনা ঘটে। অভিযোগ জানানোর কথা ফেসবুকে লিখতেই দেখা যায় প্রায় কয়েকশো মহিলা কার্যত ‘মি টু’ কায়দায় বলেন তাঁদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কলকাতা পুলিশ গোটা বিষয়টি নজরে আনে জিআরপি এবং আরপিএফ-এর। কিন্তু এরপরেও থামল না। বরং ছড়িয়ে পড়ল জেলাতেও।

আরও পড়ুন : কিকি চ্যালেঞ্জে মত্ত দুনিয়া, বাদ গেলেন না প্রৌঢ়াও

হাওড়ার বালি, বেলুড়, হুগলির শ্রীরামপুর, চন্দননগর, উত্তর ২৪ পরগণার সোদপুর, মধ্যমগ্রাম সহ কলকাতার লাগোয়া জেলার একাধিক রেল স্টেশনে বিভিন্ন তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

কীভাবে ঘটছে ওই ঘটনা?

হুগলির এক তরুণী বলেন, এক সুন্দরী মহিলা এসে প্রথমেই লিপস্টিকের রঙের প্রশংসা শুরু করেন। এরপর কানের দুল, নেল পলিশ নিয়ে কথা বলতেই বলতেই চেয়ে বসেন ফোন নম্বর। তাঁর কথায়, এমন ভাবে গোটা পরিস্থিতি তৈরি হলো যে ফোন নম্বর না দিয়ে উপায় নেই। জানা গিয়েছে সর্বত্রই আলাপ জমানোর শুরু হচ্ছে লিপস্টিক, কানের দুল বা নেল পলিশ দিয়েই। এবং এও জানা গিয়েছে এখনও পর্যন্ত ওই সূত্রে কোনও ফোন আসেনি তাঁদের কাছে। হোয়াটস অ্যাপে একটা পিং-ও না।

তাহলে? কিসের জন্য এই ফোন নম্বর সংগ্রহ?

আরও পড়ুন ঈশ্বরের হাতের তালুতে সোনার সেতু, ভাইরাল হলো ছবি

অনেকে বলছেন, হতে পারে প্রাথমিকভাবে একটা বড় সংখ্যার ফোন নম্বর সংগ্রহ করেই তারপর নিজেদের কাজে নামবে এই চক্র।

কিন্তু কী চক্র? শুধু কেন অল্পবয়সী মহিলাদের থেকেই নেওয়া হচ্ছে ফোন নম্বর? যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকত তাহলে তো শুধু বয়স বা লিঙ্গ বাছাই করে এই কাজ হতো না। অনেক মহিলাই বাড়তি ঝামেলার ভয়ে লিখিত অভিযোগ করছেন না পুলিশে। ফলে প্রশাসনের কাছেও বিষয়টি পরিষ্কার নয় এখনও। হুগলির রিষড়ার বাসিন্দা এক মহিলা ব্যাঙ্ককর্মী বলেন, “গোটা বিষয়টি একটা আতঙ্কের জায়গায় পৌঁছে গিয়েছে।”


```