Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরি বাঁচাতে টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছেন বিডিও! বালির ব্যালট মামলায় পর্যবেক্ষণ আদালতের

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে আদালতের নজরে রাজ্যের একাধিক বিডিও (BDO)। ইতিমধ্যে উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার ভোট সংক্রান্ত একটি মা

চাকরি বাঁচাতে টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছেন বিডিও! বালির ব্যালট মামলায় পর্যবেক্ষণ আদালতের

শেষ আপডেট: 3 August 2023 11:57

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে আদালতের নজরে রাজ্যের একাধিক বিডিও (BDO)। ইতিমধ্যে উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার ভোট সংক্রান্ত একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) পর্যবেক্ষণ, চাকরি বাঁচাতে টাকা দিয়ে আইনজীবী (Lawyer) নিয়োগ করছেন বিডিও!

পঞ্চায়েত ভোট গণনার সময় গণনাকেন্দ্র থেকেই ব্যালট ছিনতাই করার অভিযোগ উঠেছিল হাওড়ার বালি-জগাছা ব্লকে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতির নির্দেশে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিয়েছিলেন বিডিও।

ওই মামলাতে সরকারি আইনজীবী থাকা সত্ত্বেও বিডিও (BDO) এদিন ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেছিলেন। বিষয়টি নজর আসতেই বিচারপতি (Justice Amrita Sinha) প্রশ্ন তোলেন, কী করে রাজ্যের অফিসার হয়ে বিডিও নিজে একজন আলাদা আইনজীবী নিয়োগ করেন?

 খানিক থেমে জবাবও দিয়েছেন বিচারপতি সিনহা নিজেই। বিচারপতির কথায়, “যেখানে সরকারের আইনজীবী তাঁর হয়ে আইনি লড়াই করছেন। তার মানে বিডিও-র নিজের কাজের প্রতি ভরসা নেই। এখানে ব্যক্তি নয়, এখন বিডিও পদ কে মামলায় যুক্ত করা হয়েছে। অনেক বিডিও বাড়তি সতর্কতা নিচ্ছেন। তারা ভীত, চাকরি যেতে পারে। কারণ তাঁদের ব্যাগে অনেক কিছু আছে। যেটা তাঁরা নিজেরাই ভালো জানেন। গতকালও একই জিনিস দেখেছি। বিডিওরা নিজেদের বাঁচাতে বাড়তি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করাচ্ছেন। কারণ, সরকারি প্যানেলের আইনজীবীকে ভরসা করতে পারছেন না।”

আরও পড়ুন: পোস্টিং দুর্নীতি: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের


```