দ্য ওয়াল ব্যুরো : রয়্যাল বেবি লিভস হসপিটাল। রাজপরিবারের সন্তান হাসপাতাল ছেড়ে চলল। এই বলে টুইট করেছিলেন বিবিসি রেডিও-র উপস্থাপক। তার সঙ্গে ছবি দেওয়া ছিল, একটি শিম্পাঞ্জিকে জামা-কাপড় পরানো হয়েছে। টুইট করার পরেই চাকরি গেল তাঁর।
https://twitter.com/BBCNews/status/1126452215902683138
উপস্থাপকের নাম ড্যানি বেকার। তিনি নিজেই টুইটারে জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত হতে হয়েছে তাঁকে। গত সোমবার ভোরে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান এক শিশুপুত্রের জন্ম দিয়েছেন। তার নাম দেওয়া হয়েছে আর্চি।
বিবিসি টুইট করে জানিয়েছে, ড্যানি যে টুইট করেছিলেন, তা সংস্থার মূল্যবোধের বিরোধী। ড্যানি অত্যন্ত ভালো উপস্থাপক ছিলেন। কিন্তু তিনি এখন আর আমাদের উইকলি শো পরিচালনা করেন না।
মেগানের মা আফ্রিকান বংশজাত আমেরিকার নাগরিক। তাঁর বাবা শ্বেতাঙ্গ। অতীতেও মেগানের উদ্দেশে জাতিবিদ্বেষী মন্তব্য করা হয়েছে।