Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার অবধি দুর্যোগের আশঙ্কা গোটা বাংলায়!

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাত থেকেই ঝিরঝির করে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে শহর কলকাতায়। আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার অবধি দুর্যোগের আশঙ্কা গোটা বাংলায়!

শেষ আপডেট: 21 September 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাত থেকেই ঝিরঝির করে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে শহর কলকাতায়। আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal rain forecast) রয়েছে। পরিস্থিতি এমনই যে, মৎস্যজীবীদের বৃহস্পতিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা বর্তমানে বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। যার ফলে এদিন দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃহস্পতিবার ও কাল বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।

তবে শুধু দক্ষিণে নয়, উত্তরেও জারি থাকবে দুর্যোগ। (West Bengal rain forecast)

আজ থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার মূলত পার্বত্য দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বৃষ্টি হতে পারে।

আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া এরকমই থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে রোদের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠার সম্ভাবনা আরওই কমবে বলে মনে করা হচ্ছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। কলকাতায় আজ সারাদিন দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

প্রণামীর মতো পুলিশকর্তাদের ঘুষ দিতেন, ‘কোটিপতি কনস্টেবল’ মনোজিৎকে নিয়ে বিস্ফোরক তথ্য


```