
শেষ আপডেট: 26 August 2023 06:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাস্তার পাশে পাট পচানোর নয়ানজুলি থেকে উদ্ধার যুবতীর দেহ (Basirhat young womans dead body found)। চাষের কাজে মাঠে যাওয়ার সময়ই সেই দৃশ্য চোখে পড়ে এক কৃষকের। আতঁকে ওঠেন তিনি। তারপর ধাতস্থ হয়ে খবর দেন স্থানীয়দের। তাঁরাই পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ (Basirhat murder)। জল থেকে যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, ওই যুবতীকে রাতের অন্ধকারে কেউ বা কারা এলাকায় নিয়ে এসে শ্বাসরোধ করে খুন করে ফেলে দিয়েছে নয়ানজুলিতে। তাঁকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
এখনও পর্যন্ত ওই তরুণীর নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা কিংবা এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সোনারপুরের সমবায়ে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রেখেছিলেন মহিলারা