Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা-মা নেই, তবু ফোঁটা পেল ওরা! বসিরহাটের অনাথ আশ্রমে মন ভাল করা ছবি

দ্য ওয়াল ব্যুরো: তারা অনাথ, ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। জন্ম থেকেই পরিচয়হীন, বাবা-মায়ের অভাবে রোজই রাতে চোখ ভেজে ওদের। উৎসবে আরও বেশি করে মনে করিয়ে দেয় সেই অভাবকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে, তখন অনাথ শিশুদের (Orphans)

বাবা-মা নেই, তবু ফোঁটা পেল ওরা! বসিরহাটের অনাথ আশ্রমে মন ভাল করা ছবি

শেষ আপডেট: 6 November 2021 10:09

দ্য ওয়াল ব্যুরো: তারা অনাথ, ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। জন্ম থেকেই পরিচয়হীন, বাবা-মায়ের অভাবে রোজই রাতে চোখ ভেজে ওদের। উৎসবে আরও বেশি করে মনে করিয়ে দেয় সেই অভাবকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে, তখন অনাথ শিশুদের (Orphans) মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন বসিরহাটে (Basirhat)। বসিরহাটের এক অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। উদ্যোগ বসিরহাট নবোদয় সঙ্ঘ। এলাকায় এক বিরাট স্টেজ বাধা হয়, উৎসব পালনের উদ্দেশ্যে। সেই মঞ্চেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা। অনাথ আশ্রমের মেয়েরা আশ্রমের ভাইদের পাশাপাশি, এলাকার অনেকের কপালেই পড়িয়ে দিয়েছিল চন্দনের ফোঁটা। আরও পড়ুন: থানায় ভাইফোঁটা! হরিহরপাড়ায় কর্তব্যের মাঝেই উৎসবে সামিল পুলিশকর্মীরা শুধু তাই নয়, ছিল মিষ্টিমুখ পর্ব, উপহারের পালা ও মধ্যাহ্নভোজের আয়োজন। এমন উৎসবে উপস্থিত হতে পেরে খুশি অনাথ আশ্রমের আবাসিকরা। ফোঁটা পেয়ে খুশি অভিজিৎ তারুই। তার কথায়, "ভাইফোঁটা সময়টা আমার কাছে খুব আনন্দের। প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই দিনে আমরা সব ভাইবোনেরা এক জায়গায় একসঙ্গে মিলিত হতে পারি। আনন্দ ভাগ করে নিতে পারি।" প্রতিবছরই এমন নানান উদ্যোগ নেয় বসিরহাট নবোদয় সঙ্ঘ। করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে এদিনের অনুষ্ঠানে জড়ো হয় সকলে। অনাথ আশ্রমের শিশুদের বেই উৎসবে সামিল করতে পেরে খুশি উদ্যোক্তারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```