Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধানখেতে মিলল বধূর দেহ, পাশ থেকে উদ্ধার মৃতপ্রায় শিশুকন্যা, বাসন্তীতে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ধানখেতে মিলল এক বধুর দেহ (Basanti Wife Death)। পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল তাঁর শিশুকন্যাকে। এই ঘটনা ঘিরে মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়ায় বাসন্তী থানা এলাকায় আমঝাড়া পঞ্চায়েতের ৮ নম্বর তিতক

ধানখেতে মিলল বধূর দেহ, পাশ থেকে উদ্ধার মৃতপ্রায় শিশুকন্যা, বাসন্তীতে শোরগোল

শেষ আপডেট: 26 September 2023 10:33

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ধানখেতে মিলল এক বধুর দেহ (Basanti Wife Death)। পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল তাঁর শিশুকন্যাকে। এই ঘটনা ঘিরে মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়ায় বাসন্তী থানা এলাকায় আমঝাড়া পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার গ্রামে। বছর ২৫ এর ওই বধূর দেহ ময়নাতদন্তে পাঠায় বাসন্তী থানার পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে তিতকুমার গ্রামের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল জীবনতলার গায়েনপাড়া গ্রামে। দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সোমবার সন্ধে নাগাদ তিতকুমার গ্রামের বাপের বাড়ি থেকে ছোট মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা হয়েছিলেন ওই বধূ।

মঙ্গলবার সকাল ন’টা নাগাদ তিতকুমার গ্রামের বাসিন্দারা স্থানীয় এক কৃষকের খেতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পাশে পড়েছিল তাঁর মৃতপ্রায় শিশুকন্যা। শিশুটির দেহের একাধিক জায়গায় পোড়া দাগ রয়েছে (Basanti Wife Death)।

স্থানীয় মানুষজন এমন দৃশ্য দেখে বাসন্তী থানার শিমূলতলা ফাঁড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি ওই কন্যাশিশুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত বধুর বাবা বলেন, “মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় বেরিয়েছিল। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। মেয়ের পাশে ছোট্ট নাতনিও পড়েছিল। কীভাবে মৃত্যু হল বুঝতে পারছি না।”

বাসিন্দাদের দাবি, তিতকুমার গ্রামের কসব পাইক তাঁর ধানখেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিল। তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল! অথচ শিশুটি মায়ের কোলের কাছে কীভাবে পড়ে রইল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: সাইবার প্রতারকদের ফাঁদে এবার ব্যাঙ্ক ম্যানেজার! তথ্য শেয়ার না করেই খোয়ালেন দু’লক্ষ


```