Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী-সন্তানকে খুনের হুমকি দিয়ে মহিলাকে লাগাতার ধর্ষণ বাসন্তীতে! গ্রেফতার প্রতিবেশী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: স্বামী ও সন্তানকে খুনের হুমকি দিয়ে এক মহিলাকে (woman) একাধিকবার ধর্ষণ (Basanti rape) করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের (neighbour) বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার উপর দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন চালাচ্ছিল ওই যু

স্বামী-সন্তানকে খুনের হুমকি দিয়ে মহিলাকে লাগাতার ধর্ষণ বাসন্তীতে! গ্রেফতার প্রতিবেশী

শেষ আপডেট: 2 May 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: স্বামী ও সন্তানকে খুনের হুমকি দিয়ে এক মহিলাকে (woman) একাধিকবার ধর্ষণ (Basanti rape) করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের (neighbour) বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার উপর দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন চালাচ্ছিল ওই যুবক। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানা এলাকায়। ওই মহিলা ঝড়খালি কোষ্টাল থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের নাম শুভ্র প্রকাশ নস্কর। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল সে। বিয়ের জন্য চাপ দিলে সে বেঁকে বসে। অভিযোগ, এরপর মহিলার স্বামী ও সন্তানকে খুন করার হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করে সে। এমনকী মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভস্থ ভ্রুণ নষ্ট করা হয় বলেও জানিয়েছেন সেই অভিযোগকারিণী।

রবিবার ওই মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে পুনরায় ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। তখন চিৎকার করতে থাকেন ওই মহিলা। তাঁর চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এলে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। এরপর বেধড়ক মারধরও করা হয় অভিযুক্তকে। যদিও যুবকের বাবা পরিমল নস্করের অভিযোগ, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রেলের ওভারহেড তারের পিলার ধরে ঝুলছে যুবক! বাঁকুড়া স্টেশনে হইচই


```