Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Basanti Bomb Recovery: বাসন্তীতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, শান্তি খুঁজছেন স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয় গিয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাপা উত্তেজনা আছে এলাকায়। তার মধ্যেই পরপর দু'দিন বাসন্তীতে তল্লাশি চালিয়ে একাধিক বোমা উদ্ধার (B

Basanti Bomb Recovery: বাসন্তীতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, শান্তি খুঁজছেন স্থানীয়রা

শেষ আপডেট: 9 April 2022 07:30

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয় গিয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাপা উত্তেজনা আছে এলাকায়। তার মধ্যেই পরপর দু'দিন বাসন্তীতে তল্লাশি চালিয়ে একাধিক বোমা উদ্ধার (Basanti Bomb Recovery) হয়েছে বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পানিখালি গ্রামের ওয়াজেদ মোল্লার বেগুন বাগানের একটি কলা গাছের গোড়ায় ব্যাগের মধ্যে একাধিক বোমা রয়েছে জানতে পারেন এলাকার মানুষ। আর এমন ঘটনার কথা এলাকায় চাউর হতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়েই বাসন্তী থানার পুলিশ এলাকাটি ঘিরে রাখে। শনিবারও ফের বাসন্তীতে বোমা উদ্ধার হয়েছে। বাসন্তীর চাত্রাখালি গ্রামে একটি ধান ক্ষেতের মধ্যে ড্রাম ভর্তি বোমা। বোমা ঘিরে আতঙ্ক গোটা এলাকায়। স্থানীয়দের কথায়, শান্তি চাই।

পুলিশের তরফে বোমস্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমস্কোয়াডের লোকজন এসে বোমা গুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য, বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বাড়ির মধ্যে বোমা মজুত ছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল ফারুক সর্দার নাম এক তৃণমূল কর্মীর।

অন্যদিকে, বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার করার। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। কয়েকদিনে রাজ্যের বেশ কিছু জায়গা থেকে ব্যাপক বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গ্রেফতারও হয়।

মগরাহাটে হুলস্থূল, সিভিক পুলিশ সহ দুজনকে গুলি করে, গলা কেটে খুন গরুর হাটে


```