Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্পোরেশন হচ্ছে ব্যারাকপুর, ফাইল জমা পড়ল নবান্নে

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই প্রশাসনিক স্তরে আলোচনা চলছিল। অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ৮টি পুরসভা নিয়ে কর্পোরেশন গড়ে তোলার প্রস্তাব জমা পড়ল নবান্নে। বুধবার দুপুরে পুর ও নগরোন্নয়ন দফতর থেকে মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অন

কর্পোরেশন হচ্ছে ব্যারাকপুর, ফাইল জমা পড়ল নবান্নে

শেষ আপডেট: 16 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই প্রশাসনিক স্তরে আলোচনা চলছিল। অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ৮টি পুরসভা নিয়ে কর্পোরেশন গড়ে তোলার প্রস্তাব জমা পড়ল নবান্নে। বুধবার দুপুরে পুর ও নগরোন্নয়ন দফতর থেকে মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অনুমোদনের জন্য ফাইল জমা পড়েছে রাজ্যের সচিবালয়ে। জেলা প্রশাসন সূত্রে খবর, নবান্নে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কর্পোরেশনের নাম হবে ব্যারাকপুর কর্পোরেশন। টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভা এলাকা নিয়ে গঠিত হবে নতুন কর্পোরেশন। বর্তমানে রাজ্যে সাতটি কর্পোরেশন রয়েছে। সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হলে রাজ্যে কর্পোরেশন সংখ্যা দাঁড়াবে আটটি। গত ফেব্রুয়ারি মাসেই পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। সেখানেই এলাকা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, এই আটটি পুরসভার মধ্যে নৈহাটি পুরসভার বোর্ডের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভোট হয়নি। সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। অনেকের মতে, কর্পোরেশন গঠিত হবে বলেই আর ভোট করানো হয়নি। এই আটটি পুরসভায় মোট ২০৪টি ওয়ার্ড ছিল। জেলা প্রশাসন প্রস্তাব দেয় কর্পোরেশনে ১০২টি ওয়ার্ড করার। সূত্রের খবর পুর ও নগরোন্নয়ন দফতর তাতে সিলমোহর দিয়ে ফাইল পাঠিয়েছে নবান্নে। এখন নবান্নের ছাড়পত্রের অপেক্ষা।

```