Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুল পরিদর্শকের সই জাল করে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি! প্রধান শিক্ষকের নামে এফআইআর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেতে রয়েছে রাজ্য। এই দুর্নীতিতে নাম জড়ানোয় জেলগারদের পেছনে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধিক কর্তার। এই পরিস্থিতির মধ্যে বেনজির আর্থিক দুর্নীতি ও জালিয়াতি

স্কুল পরিদর্শকের সই জাল করে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি! প্রধান শিক্ষকের নামে এফআইআর

শেষ আপডেট: 8 September 2023 08:40

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেতে রয়েছে রাজ্য। এই দুর্নীতিতে নাম জড়ানোয় জেলগারদের পেছনে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধিক কর্তার। এই পরিস্থিতির মধ্যে বেনজির আর্থিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের এক স্কুলের (Bardhaman School Corruption) প্রধান শিক্ষকের (Principal) বিরুদ্ধে।

রায়না ২ নম্বর ব্লকের চকচন্দন দুর্গাদাস উচ্চ বিদ্যালয়ের (Bardhaman School Corruption) প্রধান শিক্ষক প্রশান্ত দাসের বিরুদ্ধে স্কুল পরিদর্শকের সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি সর্বশিক্ষা মিশনের টাকা সহ পড়ুয়াদের পোশাক কেনার টাকা হাতিয়ে নিয়েছেন, এমন অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে প্রশান্ত দাসের বিরুদ্ধে। আরও কড়া ব্যবস্থা নিতে ওই প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে শিক্ষা দফতর।

এই ঘটনা ফাঁস হতেই বেপাত্তা হয়ে গিয়েছেন কাঁচড়াপাড়ার বাসিন্দা ওই শিক্ষক। জেলার মাধবডিহি থানার পুলিশ তাঁকে খুঁজছে। ওই শিক্ষক বর্ধমান জজ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

প্রায় পঁচাত্তর বছরের পুরনো দুর্গাদাস উচ্চ বিদ্যালয়। স্কুলটি যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। ২০১৯ সালে প্রশান্ত দাস স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুল সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ আসতে শুরু করেছিল।

প্রধান শিক্ষকের দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই অভিভাবকরাও জানান, প্রশান্ত দাস স্কুলের দায়িত্ব নেওয়ার পর পঠনপাঠনের মান পড়তে শুরু করেছে। পরিকাঠামোগত উন্নয়ন থমকে গেছে। বন্ধ হয়ে গেছে মিডডে মিলও।

তাঁদের আরও অভিযোগ, এমনকী স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি। প্রধান শিক্ষকের জালিয়াতি নিয়ে স্কুলের বাকি শিক্ষকরাও একই অভিযোগ করছেন।

গত ১৭ অগস্ট রায়নার সংশ্লিষ্ট সার্কেলের স্কুল পরিদর্শক সুশান্ত ঘোষ স্কুলে গেলে তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। ওইদিনই সব অভিযোগ শুনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। দিনকয়েক আগে মাধবডিহি থানায় প্রধান শিক্ষক প্রশান্ত দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্ত ঘোষ। তাতে তিনি প্রতারণা, স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট, ব্যাঙ্কের সঙ্গে জালিয়াতি করার অভিযোগ করেছেন।

এসআই সুশান্ত ঘোষ পুলিশকে জানিয়েছেন, বেশ কয়েকটি চেকে, স্কুলের গৃহীত সিদ্ধান্তের খাতায় তার সই জাল করা হয়েছে। এছাড়াও চারটি চেকে তাঁর সই জাল করে টাকা তোলা হয়েছে। এমনকী পড়ুয়াদের পোশাকের জন্যে চেকে '১০০০ টাকা' লেখা থাকলেও চেকে জালিয়াতি করে একবার ৬১ হাজার টাকা ,আরেকবার ৭১ হাজার টাকা তোলা হয়েছে। একই রকম ঘটনা অন্য ক্ষেত্রেও ধরা পড়েছে।

২০২১ সালের ২২ মার্চ সর্বশিক্ষা মিশনের অ্যাকাউন্ট থেকে ২৬১০ টাকা তোলার জন্যে চেক লেখা হয়েছিল। কিন্তু দু'দিন পর ওই অ্যাকাউন্ট থেকে ৯২,৬১০ টাকা তুলে নেওয়া হয়েছে। এছাড়াও ২০২০ ও ২০২১ আর্থিক বছরেও সর্বশিক্ষা মিশনের তহবিল নিয়ম মেনে খরচ হয়নি বলে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন এসআই।

এসআই সুশান্ত ঘোষ জানিয়েছেন, চলতি বছরের ৩ জুলাই থেকে প্রধান শিক্ষক 'বেপাত্তা'। ই-মেলের মাধ্যমে তাঁকে তিনবার চিঠি দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগেরও চেষ্টা করা হয়। কিন্তু প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুলে যোগ দেওয়ার জন্যে প্রধান শিক্ষককে বলা হলেও তিনি তা করেননি। তাই প্রধান শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত স্কুলের একজন শিক্ষককে টিচার-ইন চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, 'আমরা চাই পড়ুয়া এবং স্কুলের স্বার্থে প্রশাসন ও শিক্ষা দফতর যথাযথ ব্যবস্থা নিক, যাতে অচলাবস্থা কাটিয়ে স্কুল পুনরায় নিজের মর্যাদা ফিরে পায়।'

আরও পড়ুন: রানাঘাটে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গুলিতে জখম এক দুষ্কৃতীর মৃত্যু


```