Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Bardhaman: ফের খুলছে বর্ধমানের মিষ্টিহাবের দরজা, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি ভালবাসে এমন মানুষ খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয়। এবার মিষ্টি প্রেমীদের জন্য রইল সুখবর। সোমবার থেকেই বর্ধমানে (Bardhaman) বসতে চলেছে মিষ্টিহাব (Misti Hub)! তাহলে দেরি কেন পৌঁছে যান, আর নিজের পছন্দের মিষ্টির স্বাদ ন

Bardhaman: ফের খুলছে বর্ধমানের মিষ্টিহাবের দরজা, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা

শেষ আপডেট: 23 May 2022 02:48

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি ভালবাসে এমন মানুষ খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয়। এবার মিষ্টি প্রেমীদের জন্য রইল সুখবর। সোমবার থেকেই বর্ধমানে (Bardhaman) বসতে চলেছে মিষ্টিহাব (Misti Hub)! তাহলে দেরি কেন পৌঁছে যান, আর নিজের পছন্দের মিষ্টির স্বাদ নিন।

বর্ধমানেই স্বাদের মিষ্টিহাব তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা ছিল রাজ্যের সব জেলার মিষ্টির ঠাঁই হবে এক ছাদের তলায়। মহাধুমধামে এই হাব চালু হলেও পরে বন্ধ হয়ে যায়। এক সময় পাকাপাকিভাবে এই মিষ্টি হাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের খুলতে চলেছে এই হাব।

তবে এই হাব খোলা নিয়ে ব্যাবসায়ীদের মধ্যে মতানৈক্য রয়েছে। তাই প্রথমেই সব দোকান খুলছে না। আপাতত পাঁচ থেকে ছ’টি স্টল খোলা হচ্ছে। তবে প্রশাসনের ইচ্ছে চলতি মাসের মধ্যেই সব দোকান খুলে দেওয়ার। বর্ধমানের বামচাঁদাইপুরে দু নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হয় মিষ্টি হাব। বর্ধমানের সীতাভোগ মিহিদানা থেকে শুরু করে শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের,সরপুরিয়া, নবদ্বীপের দই, জয়নগরের মোয়া, কলকাতার রসগোল্লা সবই থাকবে এই হাবে।

২০১৭ সালে ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি হাবের উদ্বোধন করেন। কিন্তু মানুষের থেকে তেমন সাড়া না পাওয়ায় খোলার কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। লোকসান ঠেকাতে একে একে সব দোকানের সাটার পড়তে থাকে। তবে নতুন করে ফের এই হাব খোলা নিয়ে আশাবাদী ব্যবসায়ী মহলের একাংশ। অনেকেই মনে করছেন, এবারের ব্যবসা ভাল হবে। জেলা প্রশাসন স্টলগুলিতে রং করেছে। বিদ্যুৎ ও পানীয় জলের বন্দোবস্তও করে দেওয়া হয়েছে।

তবে ব্যাবসায়ীদের একাংশের মধ্যে এখনও স্টল খোলা নিয়ে অনীহা আছে। তাঁরা দিন কয়েক আগে জেলা শাসকের কাছে নিজেদের দাবি নিয়ে স্মারকলিপিও দিয়েছিলেন। সেখানে কিছু সমস্যার কথা উল্লেখ করেছিলেন তাঁরা। প্রশাসন আশ্বাস দিয়েছিল। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সব স্টল খুলে যাবে।

বেগুন ক্ষেতে ঢুকতেই সাক্ষাৎ যমদূত! ১৩ ফুটের কিং কোবরা উদ্ধার ঘিরে হইচই ময়নাগুড়িতে


```