বারাসাতে বিধবাকে কুপিয়ে খুনের ঘটনায় ভগ্নিপতিকে গ্রেফতার করল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: বারাসাতে (Barasat) বিধবা মহিলার খুনের ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দেব সাহা। তিনি কাল থেকে পলাতক ছিলেন। আজ বারাসাত থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বারাসাত আদালতে তুলেছ।
হিন্দুত্বে বিজেপির নয়া
শেষ আপডেট: 7 September 2021 10:48
দ্য ওয়াল ব্যুরো: বারাসাতে (Barasat) বিধবা মহিলার খুনের ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দেব সাহা। তিনি কাল থেকে পলাতক ছিলেন। আজ বারাসাত থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বারাসাত আদালতে তুলেছ।
হিন্দুত্বে বিজেপির নয়া প্যাকেজ- হিন্দু মন্দির ভ্রমণ, অযোধ্যা দিয়ে শুরু
বিধবাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বারাসাতের
হৃদয়পুর আপনপল্লী এলাকায়। মৃত মহিলার নাম শম্পা সরকার (৪৫)। তাঁর গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পর থেকেই মৃতার বোনের স্বামী জয়দেব সাহা পলাতক ছিলেন।
জয়দেব সাহার স্ত্রী তথা মৃত মহিলার বোন টুলু সাহাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, এদিন জয়দেব বাড়িতে অশান্তি করে একটি দা নিয়ে বেড়িয়ে যান।পারিবারিক অশান্তি বলেই দাবি করেছেন টুলু। তিনি জানিয়েছেন, এমন অশান্তি প্রায়ই হয়। দা নিয়ে বাবাকে বাড়ি থেকে বে্রোতে দেখে জয়দেবের ছেলে। সেই মা কে বিষয়টি জানায়। মা টুলু সাহা পিছু নেন জয়দেবের। তবে তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনার ঘন্টা তিনেক পরে হৃদয়পুর আপনপল্লীর বাপের বাড়ি থেকে খবর আসে টুলুর বিধবা দিদিকে খুন করা হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের কেউ পুলিশকে খবর দেয়নি বলে জানা গেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'