Barasat Election: চাবি দিয়ে খোলেনি স্ট্রং রুমের তালা! শাবল দিয়ে দরজা ভেঙেই গণনা চলছে
ভোটের দিনে ছাপ্পা ভোট, বুথ দখলের মতো অভিযোগ ওঠে! কিন্তু ভোট গণনার দিনেও যেন বিতর্ক ছাড়ছে না বাংলার পুরসভা নির্বাচনের (Municipal Election)। স্ট্রং রুমের তালার চাবি বিকল, শাবল দিয়ে ভাঙা হল দরজা!
ঘটনাটি ঘটেছে বারাসাতের (Barasat) প্যারীচরণ স
শেষ আপডেট: 2 March 2022 07:48
ভোটের দিনে ছাপ্পা ভোট, বুথ দখলের মতো অভিযোগ ওঠে! কিন্তু ভোট গণনার দিনেও যেন বিতর্ক ছাড়ছে না বাংলার পুরসভা নির্বাচনের (Municipal Election)। স্ট্রং রুমের তালার চাবি বিকল, শাবল দিয়ে ভাঙা হল দরজা!
ঘটনাটি ঘটেছে বারাসাতের (Barasat) প্যারীচরণ সরকার গভর্মেন্ট কলেজে। এই কলেজেই মধ্যমগ্রাম পুরসভার ২৮ টি ও বারাসাত পুরসভার ৩৫ টি ওয়ার্ডের ভোট গণনা চলছে।কিন্তু বুধবার সকালে স্ট্রং রুমের তালা খোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এই স্ট্রং রুমের তালার সঙ্গে চাবি মিলল। চেষ্টার পরেও ওই চাবি দিয়ে খোলা যায়নি তালা। আসরে আনা হল শাবল। ভাঙা হল তালা।
বিজেপির (BJP) অভিযোগ স্ট্রং রুমের তালা বদল করা হয়েছে। শেষ পর্যন্ত শাবল দিয়ে তালা ভেঙে ইভিএম মেশিন স্ট্রং রুম থেকে কাউন্টিং টেবিলে নিয়ে আসা হয়। বিজেপি এই দুই পুরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।
Akhil Giri: খেজুরি বিস্ফোরণে নাম জড়াল অখিলের! এনআইএ নোটিশ মন্ত্রীকে
স্ট্রং রুমের তালা বদল নিয়ে সরাসরি মন্তব্য করতে চায়নি জেলা প্রশাসনের কর্তারা। তবে বারাসাতের মহকুমা শাসক জানিয়েছেন, তালায় সমস্যা ছিল, তাই সেটি পুলিশের উপস্থিতিতে ভাঙা হয়েছে।
শেষ পাওয়া খবরে অনুযায়ী মধ্যমগ্রাম ও বারাসাত দুটি পুরসভাতেই ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল। মধ্যমগ্রামের ২৪টি আসনই জিতেছে তৃণমূল। বারাসতেও প্রায় একই অবস্থা।