
শেষ আপডেট: 30 September 2022 08:17
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বয়স মাত্র ২৮ বছর। কিন্তু এই বয়সেই কলকাতার শহরতলির এক কীর্তিমানের কাণ্ড শুনে বিস্ময় চোখ কপালে উঠেছে আমজনতার। পরিচয় ভাঁড়িয়ে (faked identity) মাত্র আঠাশ বছর বয়সে পরপর ২৪ জন তরুণীকে বিয়ে (married) করার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার (arrested) হয়েছে 'গুণধর'।
তার নাম আশাকুল মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের (Barasat) কাজীপাড়া এলাকায়। আশাবুলের ২৪ জন 'স্ত্রী'র মধ্যে একজনের অভিযোগের ভিত্তিতে বুধবার দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মূলত টাকা এবং সোনাদানা লুঠ করার লোভেই পরপর বিয়ে করছিল আশাবুল। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ করতে যেত সে। প্রাথমিকভাবে জাল পরিচয়পত্র তৈরি করে ওই এলাকায় থাকতে শুরু করত আশাবুল। স্থানীয় বাসিন্দাদের জানাত, সে অনাথ। তারপর সেইসব জায়গার বিভিন্ন তরুণীকে নিজের প্রেমের জালে ফাঁসাত সে। কিছুদিন পর বিয়ে করত তাঁদের। তারপর দিব্যি থেকে যেতে শ্বশুরবাড়িতে। কয়েকদিন পর টাকা, সোনার গয়না ইত্যাদি হাতিয়ে বেপাত্তা হয়ে যেত আশাবুল।
সম্প্রতি সাগরদিঘির এলাকার দুই তরুণীকে একইভাবে বিয়ে করেছিল আশাবুল। প্রতারিত হয়ে তাঁদেরই একজন পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগ পেয়ে তদন্ত করতে শুরু করে পুলিশ। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এ যাবৎ মোট চব্বিশটি বিয়ে করেছে আশাবুল। বাংলা তো বটেই, বিহারেও স্ত্রী রয়েছে তার। তাঁদের প্রত্যেকের থেকেই একই পদ্ধতিতে টাকা গয়না চুরি করে চম্পট দিয়েছে সে। তবে শেষরক্ষা হল না। বুধবার দত্তপুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করতে চলেছে পুলিশ।
পুজো উদ্বোধনে তৃণমূল নেতাদের কনুই-যুদ্ধ, কাঁচি হাতে হতভম্ভ সুদীপ