Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন মা, বাঁশদ্রোণির ঘটনায় চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে মা। বাঁশদ্রোণি (Bansgdroni) এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অবাক তদন্তকারী পুলিশও। অভিযুক্ত মা কাবেরী দাসকে আটক করেছে পুলিশ। মালদহে মাথা থেঁতলে স্বামীকে খুন! সিঁড়ির নীচে দেহ লুকিয়ে রাখল স্ত্র

ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন মা, বাঁশদ্রোণির ঘটনায় চাঞ্চল্য

শেষ আপডেট: 22 September 2021 07:14

দ্য ওয়াল ব্যুরো: ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে মা। বাঁশদ্রোণি (Bansgdroni) এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। অবাক তদন্তকারী পুলিশও। অভিযুক্ত মা কাবেরী দাসকে আটক করেছে পুলিশ। মালদহে মাথা থেঁতলে স্বামীকে খুন! সিঁড়ির নীচে দেহ লুকিয়ে রাখল স্ত্রী স্থানীয়রা জানিয়েছেন, কাবেরী দাস ও ছেলে শুভজিৎ পাড়ায় খুব একটা বিশেষ মেলামেশা করতেন না। মা-ছেলের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। মঙ্গলবার মধ্যরাতে ঘটে ওই ঘটনা। বাড়ি থেকে মা ও ছেলের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। কিন্তু প্রতিদিনের অশান্তি ভেবে বিশেষ আমল দেননি তারা। কাবেরীর স্বামী পোর্ট ট্রাস্টে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর পর পেনশনের টাকায় সংসার চলত। কাবেরী তাঁর স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাঁর দুই ছেলে। স্থানীয়দের দাবি, ছোট ছেলের মানসিক অবস্থা ঠিক নেই। বড় ছেলে বাইরে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। কিন্তু এই বড় ছেলে শুভজিৎ মা ও ছোট ভাইয়ের ওপর অত্যাচার করতেন বলে অভিযোগ। আপাতত শুভজিৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি। মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, অত্যাচারে অতিষ্ঠ হয়েই ছেলের ঘাড়ে কোপ দিয়েছেন মা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```