Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধার করে টোটো কেনেন বিধবা মহিলা, 'পুলিশ দিয়েছে' বলার জন্য চাপ বাঁকুড়ার প্রৌঢ়াকে

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর (Husband) মৃত্যুর (death) পর সংসার চালাতে টোটো (Toto) কিনেছিলেন এক গৃহবধূ (Woman)। সেই টোটোয় চড়ে এলাকা ঘুরলেন থানার ওসি এবং হাইস্কুলের প্রধান শিক্ষক। শুধু তাই নয়, টোটোটি থানা থেকে দেওয়া হয়েছে, এমন কথা বলার জন্য় চাপ

ধার করে টোটো কেনেন বিধবা মহিলা, 'পুলিশ দিয়েছে' বলার জন্য চাপ বাঁকুড়ার প্রৌঢ়াকে

শেষ আপডেট: 14 July 2022 10:44

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর (Husband) মৃত্যুর (death) পর সংসার চালাতে টোটো (Toto) কিনেছিলেন এক গৃহবধূ (Woman)। সেই টোটোয় চড়ে এলাকা ঘুরলেন থানার ওসি এবং হাইস্কুলের প্রধান শিক্ষক। শুধু তাই নয়, টোটোটি থানা থেকে দেওয়া হয়েছে, এমন কথা বলার জন্য় চাপ দেওয়া হল টোটোর মালকিনকে।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। ওই গৃহবধূর নাম সুধা ক্ষেত্রপাল। স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তাঁর মেয়ে জাতীয়স্তরে পদকপ্রাপ্ত জিমন্যাস্ট। কিন্তু টাকার অভাবে বন্ধ হয়ে যেতে বসেছিল মেয়ের পড়াশোনা। তাই ঋণ নিয়ে টোটোটি কিনেছিলেন সুধাদেবী। হঠাৎই একদিন সুধাদেবীকে টোটো নিয়ে থানায় আসতে বলা হয়। জানানো হয়, সাজিয়ে দেওয়া হবে টোটোটি।

সেই মতো টোটো নিয়ে থানায় যান সুধাদেবী। তারপর ওই টোটো চেপে এলাকা ঘোরেন কোতুলপুর থানার বিদায়ী ওসি রামনারায়ণ পাল ও কোতুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার। শুধু তাই নয়, সুধাদেবীর অভিযোগ, প্রসেনজিৎবাবু তাকে জোর করতে থাকেন এটা বলার জন্য, যে, থানার তরফেই টোটোটি কিনে দেওয়া হয়েছে তাঁকে।

ধার করে কেনা টোটো নিয়ে শিক্ষকের এই অন্যায় আবদারে অত্যন্ত ভেঙে পড়েছেন সুধাদেবী। মর্মাহত তাঁর মেয়ে শিবানী ক্ষেত্রপালও। এরকম কিছু বলার জন্য যদিও পুলিশের পক্ষ থেকে কোনওরকম চাপ দেওয়া হয়নি। কিন্তু তাহলে কীসের স্বার্থে হাইস্কুলের শিক্ষক হয়েও প্রসেনজিৎ সরকার এমন নির্লজ্জ কাণ্ড এবং অন্যায় আবদার করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রেললাইনের লোহার রেলিংয়ে মাথা আটকে গেল শিশুর! মর্মান্তিক কাণ্ড উল্টোডাঙায়


```