Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল জ্বালিয়ে দেওয়াই নাকি আদিবাসীদের সংস্কৃতি! অপবাদের প্রতিবাদ বাঁকুড়ায়

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে গেল আদিবাসীদের। বাঁকুড়ার পাঞ্চেত বন দফতরের সামনে আদিবাসীদের প্রতিবাদ মিছিল সামাল দিতে গিয়ে বিপুল জনরোষের মুখে পড়ল পুলিশবাহিনীই। পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেলেন বিক্ষোভকারী আদিবাসীরা। স

জঙ্গল জ্বালিয়ে দেওয়াই নাকি আদিবাসীদের সংস্কৃতি! অপবাদের প্রতিবাদ বাঁকুড়ায়

শেষ আপডেট: 14 February 2022 14:36

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে গেল আদিবাসীদের। বাঁকুড়ার পাঞ্চেত বন দফতরের সামনে আদিবাসীদের প্রতিবাদ মিছিল সামাল দিতে গিয়ে বিপুল জনরোষের মুখে পড়ল পুলিশবাহিনীই। পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেলেন বিক্ষোভকারী আদিবাসীরা। সম্প্রতি বন দফতরের তরফে একটি লিফলেট বিলি করা হয়েছিল, যাতে লেখা ছিল, বন জঙ্গল আগুনে পুড়িয়ে দেয় আদিবাসীরা। সেটাই নাকি তাদের সংস্কৃতি। কিন্তু এমন মারাত্মক অভিযোগে খেপে ওঠেন আদিবাসীরা। তাঁদের দাবি, যুগযুগ ধরে জঙ্গল বাঁচিয়ে রেখেছেন তাঁরাই। তাঁদের বিরুদ্ধে এমন অপবাদ! সোমবার কয়েক হাজার আদিবাসী মানুষ পাঞ্চেত বন বিভাগের দফতরে মিছিল করে গিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে প্রায় যুদ্ধ বেধে যায় আদিবাসীদের। শেষমেষ পুলিশের ব্যারিকেড ভেঙে আদিবাসীরা ঢুকে পড়েন বন দফতর চত্বরে। সেখানেই বিক্ষোভ চলতে থাকে।

```