Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

চাকরি চাই, নারায়ণকে খবর দিতে বাঁকুড়ায় নারদপুজো

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: রোদ-বৃষ্টির মধ্যে কলকাতার রাজপথে ঠায় বসে একদল চাকরিপ্রার্থী। তাদের আন্দোলন ৬০০ দিনে পা রাখতে চলল। এদিকে করোনার সময় যাদের চাকরি গিয়েছিল তাদের অনেকেই এখনও কোন‌ও কাজ খুঁজে পাননি। রাজ্য-দেশ সর্বত্র বেকারত্ব বাড়ছ

চাকরি চাই, নারায়ণকে খবর দিতে বাঁকুড়ায় নারদপুজো

শেষ আপডেট: 1 November 2022 14:09

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: রোদ-বৃষ্টির মধ্যে কলকাতার রাজপথে ঠায় বসে একদল চাকরিপ্রার্থী। তাদের আন্দোলন ৬০০ দিনে পা রাখতে চলল। এদিকে করোনার সময় যাদের চাকরি গিয়েছিল তাদের অনেকেই এখনও কোন‌ও কাজ খুঁজে পাননি। রাজ্য-দেশ সর্বত্র বেকারত্ব বাড়ছে। এই অবস্থায় নিজের দুরাবস্থার কথা বৈকুণ্ঠে স্বয়ং নারায়ণের কাছে পৌঁছে দিতে তাঁর একনিষ্ঠ সেবক নারদের দ্বারস্থ হল রাজ্যের একদল বেকার। অবস্থা পরিবর্তনের আশায় তাঁরা নারদপুজো (Bankura Narad Puja) করছেন!

বাঁকুড়ার রতনপুরের নিউ সরস্বতী ক্লাব এই নারদপুজোর আয়োজক। চাকরির সন্ধানে (Unemployment) তাঁদের এই অভিনব উদ্যোগ এবার নবম বর্ষে পা দিল। পুরাণ অনুসারে, একনিষ্ঠ নারায়ণ ভক্ত মহর্ষি নারদ স্বর্গ-মর্ত-পাতাল এই ত্রি-লোকে অবাধে বিচরণ করেন। আর সব জায়গার খবর সংগ্রহ করে বৈকুণ্ঠে গিয়ে যোগনিদ্রায় মগ্ন নারায়ণের কানে কানে বলে দেন। রতনপুরের নারদপুজো আয়োজকদের বিশ্বাস, নারদের আরাধনা করলে তিনি ঠিক তাঁদের দুঃখের কথা, বেকারত্বের জ্বালা জগৎ পালক বিষ্ণুকে জানাবেন। আয়োজকদের দাবি,নয় বছর আগে এই পুজো শুরুর পর থেকে স্থানীয় অনেকের অবস্থার উন্নতি হয়েছে।

নদীর জল পান করলেই মারা যাচ্ছে গবাদি পশু, অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা

এই নারদপুজো নিয়ে বাঁকুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক জয়দেব চন্দ্রের মতে, চাকরি না পেয়ে বেকারদের মধ্যে হতাশা বাড়ছে। সেই হতাশা থেকেই তারা এমন কাজ করছে। এদিকে বিজেপির দাবি, রাজ্যে কোন‌ও চাকরি হচ্ছে না। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে ভগবানের দ্বারস্থ হয়েছে মানুষ। তৃণমূল সরকারের জন্য এমন পরিস্থিতি বলেও মন্তব্য করেন জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। এদিকে তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুজো যে কেউ করতে পারে। তবে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই তৃণমূল নেতা। এই প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "রাজ্যের যা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে‌ই হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বছরে ২ লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন, তা গেল কোথায় বিজেপি আগে সেই জবাব দিক।"

তবে রাজনৈতিক চাপান‌উতোর পেরিয়ে বেকারদের নারদপুজো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বাঁকুড়াজুড়ে। এই পুজো ঘিরে প্রতি বছর আড়ম্বর ক্রমশ বাড়ছে। নরনারায়ণ সেবার পাশাপাশি নারদপুজো উপলক্ষে বাঁকুড়ার রতনপুরে বড় করে মেলাও বসে। সেই মেলায় বিক্রিবাটাও ভাল হয়। তাতে দোকান দিয়ে এলাকার বেকারদের দু'পয়সা রোজগার‌ও হয়।


```