Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট-পর্ব মিটতেই চমক বাঁকুড়ায়, আচমকা সরিয়ে দেওয়া হল জেলাশাসককে!

দ্য ওয়াল ব্যুরো: দিনভর মোটামুটি শান্তিতেই পেরিয়েছে বাঁকুড়া জেলার ভোট। সংবাদ শিরোণামে বলতে গেলে সারা দিন ছিলই না এ জেলা। কেবল শেষের দিকে বিষ্ণুপুরের একটি বুথে গুলি চালানোর ঘটনা ঘটে কেন্দ্রীয় বাহিনীর। এই অবস্থায়, ভোট শেষ হওয়ার ঠিক পরে, কোনও

ভোট-পর্ব মিটতেই চমক বাঁকুড়ায়, আচমকা সরিয়ে দেওয়া হল জেলাশাসককে!

শেষ আপডেট: 12 May 2019 17:08

দ্য ওয়াল ব্যুরো: দিনভর মোটামুটি শান্তিতেই পেরিয়েছে বাঁকুড়া জেলার ভোট। সংবাদ শিরোণামে বলতে গেলে সারা দিন ছিলই না এ জেলা। কেবল শেষের দিকে বিষ্ণুপুরের একটি বুথে গুলি চালানোর ঘটনা ঘটে কেন্দ্রীয় বাহিনীর। এই অবস্থায়, ভোট শেষ হওয়ার ঠিক পরে, কোনও এক অজ্ঞাত কারণে সরিয়ে দেওয়া হল বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এসকে। বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশে সরে যাওয়ার কথা জানা যায় জেলাশাসকের। তাঁর জায়গায় নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে মুক্তা আর্যকে। নবান্ন সূত্রের খবর, কাল সকালে নতুন জেলাশাসকের নিয়োগ পত্র তৈরি হবে। তার পরে কাল দুপুর থেকেই নতুন জেলাশাসককে দায়িত্ব নিতে হবে। দেখুন বদলির অর্ডার-কপি। নির্বাচনের আগে এরকম বেশ কিছু বদল দেখেছে এই রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশে আচমকা বদলি করা হয় কোচবিহারের এসপি-কে। কলকাতা, বিধাননগরের একাধিক পুলিশকর্তাকেও সরানো হয় তাঁদের পদ থেকে। তবে সে সবই ঘটেছে ভোটের আগে। ভোটের পরে ঠিক কী কারণে বাঁকুড়ার জেলাশাসককে সরতে হল, বড় কোনও ঝামেলা না হওয়া সত্ত্বেও-- তা নিয়ে বেশ ধন্দে প্রশাসনিক মহল।

```