Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bank Fraud: হাঁসখালিতে ব্যাঙ্ক জালিয়াতি, ধরা পড়ল স্কুল ছাত্ররা

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের স্ট্যাম্প জালিয়াতি করে ব্যাঙ্ক (Bank Fraud) থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন ছাত্র! নদিয়ার হাঁসখালির (Hanskhali) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তিন ছাত্র শুক্রবার সাতসকালে হাঁসখালির পাঞ্জাব ন্যাশ

Bank Fraud: হাঁসখালিতে ব্যাঙ্ক জালিয়াতি, ধরা পড়ল স্কুল ছাত্ররা

শেষ আপডেট: 29 April 2022 08:28

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের স্ট্যাম্প জালিয়াতি করে ব্যাঙ্ক (Bank Fraud) থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন ছাত্র! নদিয়ার হাঁসখালির (Hanskhali) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই তিন ছাত্র শুক্রবার সাতসকালে হাঁসখালির পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার চেষ্টা করে। কিন্তু তাদের কাছে নিজেদের বাদেও অন্য আর‌ও কিছু ছাত্রের অ্যাকাউন্ট ছিল। এদিকে ওই তিন ছাত্র কেন স্কুলের স্ট্যাম্প মারা পাস বই থেকে টাকা তুলছে তা নিয়ে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্মীদের। তাঁরা ওই তিনজনকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাতেই ওই তিনজন বলে বসে তারা এর আগেও একইরকমভাবে বিভিন্ন ব্যাঙ্ক থেকে টাকা তুলেছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তারা ওই তিন ছাত্রকে আটক করে নিয়ে যায়।

তবে এলাকার মানুষ ও ব্যাঙ্ক গ্রাহকদের একাংশের অভিযোগ, স্কুলের কোনও বড় মাথা এই জালিয়াতির সঙ্গে যুক্ত আছে।

ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে তিন ছাত্রের গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এই জালিয়াতির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে তারা।

স্কুলের মধ্যে থেকে উদ্ধার পরিত্যক্ত সুটকেস! বোমাতঙ্ক ছড়াল জলপাইগুড়ির স্কুলে


```