Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজিবি গুলি ছুড়েছে, আমরা নয়, দাবি বিএসএফের

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। পদ্মায় ইলিশ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটক করা নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বাদানুবাদ শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে।  বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিব

বিজিবি গুলি ছুড়েছে, আমরা নয়, দাবি বিএসএফের

শেষ আপডেট: 17 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। পদ্মায় ইলিশ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটক করা নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বাদানুবাদ শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে।  বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির দাবি ছিল প্রথম গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। আত্মরক্ষার্থেই পাল্টা জবাব দেয় তারা। বিজিবির এই দাবি উড়িয়ে বিএসএফ পাল্টা দাবি করেছে, বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে ফিরে আসার সময়েই তাদের দিকে গুলি ছোড়ে বিজিবি। ভারতীয় বাহিনী কোনও রকম অশান্তি করেনি, গুলি চালানো তো দূর। একটাও বুলেট খরচ করেনি বিএসএফ। কিন্তু, অন্যায় ভাবে হামলা চালিয়েছে বিজিবি। আর তাতেই মৃত্যু হয়েছে হেড কনস্টেবল বিজয়ভানের। আহত হয়েছেন আর এক বিএসএফ জওয়ান রাজবীর যাদব। গুলিবিদ্ধ ৫১ বছরের বিজয়ভান ও স্পিডবোট চালক রাজবীরকে বৃহস্পতিবার রাতেই সাগরপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতেই মৃত্যু হয় বিজয়ভানের। গুরুতর জখম রাজবীরও। আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বিজয়ভানের দেহ ময়নাতদন্তের পরে জাতীয় পতাকায় মুড়ে জলঙ্গীতে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি রাজবীরও। বিএসফের এক শীর্ষ আধিকারিক বলেছেন,  ‘‘বিএসএফ একটাও গুলি ছোড়েনি। শান্তিপূর্ণ ভাবে দুই মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হচ্ছিল। পিছন দিক থেকে অন্যায়ভাবে গুলি চালায় বিজিবি। আমাদের এক ধীবর এখনও বিজিবির হেফাজতে রয়েছে।’’ ঘটনার সূত্রপাত গতকাল ভোরে। পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিলেন জলঙ্গির বাসিন্দা তিন ভারতীয় মৎস্যজীবী প্রণব মণ্ডল, অচিন্ত্য মণ্ডল এবং বিকাশ মণ্ডল। অভিযোগ, সীমান্ত লঙ্ঘনের দাবি তুলে তাঁদের আটক করে বিজিবি। প্রণব মণ্ডলকে নিজেদের হেফাজতে রেখে বাকিদের হুকুম দেয় বিএসএফকে ডেকে আনতে। অচিন্ত্য ও বিকাশ ১১৭ নম্বর ব্যাটেলিয়নের কাকমারি বিএসএফ ক্যাম্পে এসে গোটা বিষয়টা জানান। তাঁদের সঙ্গে নিয়েই স্পিডবোটে চেপে বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করতে রওনা দেন বিএসএফ জওয়ানরা। বিএসএফের অভিযোগ,  ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও ওই মৎস্যজীবীকে ছাড়া দূরের কথা, বিএসএফের কর্মী আধিকারিকদেরও ঘিরে ফেলার চেষ্টা হয়। পরিস্থিতি আন্দাজ করে ফেরার পথ ধরতেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়তে শুরু করে। গুলি লাগে হেড কনস্টেবল বিজয়ভানের মাথায়। আর এক জওয়ান রাজবীর সিংয়ের ডানহাতে গুলি লাগে। নিহত বিজয়ভান উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা। তাঁর দুই ছেলে রয়েছে। বিজয়ভানের দেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। অন্যদিকে,  মৎস্যজীবী প্রণবকে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। এ দিন এক বিবৃতিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী দাবি করে, স্পিডবোটে চেপে বিএসএফের ৬ জন জওয়ান বাংলাদেশের জলসীমার ভিতরে প্রায় ৪০০ মিটার ঢুকে এসেছিলেন। একজনের পরনেই ছিল ইউনিফর্ম। বাকিরা টিশার্ট ও শর্টস পরে ছিলেন। বিজিবির দাবি বিএসএফের ওই দলটি অবৈধভাবে পদ্মার বুকে ঢুকে এসেছিল। বিজিবি বাধা দিলে তারা নাকি গুলি চালাতে শুরু করে। তখনই বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালায়। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```