Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলতে খেলতে মাঠে অসুস্থ বাংলাদেশের ফুটবলার! হাসপাতালে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভারতে খেলতে এসে মৃত্যু হল বাংলাদেশী এক ফুটবলারের ( Veteran Footballer Died)। রবিবার থেকে বানারহাটের একটি ক্লাব ( Club football ) ভারত, ভূটান, বাংলাদেশ ও নেপাল এই চার দেশের প্রাক্তন খেলোয়ারদের নিয়ে দুদিনের ফ

খেলতে খেলতে মাঠে অসুস্থ বাংলাদেশের ফুটবলার! হাসপাতালে মৃত্যু

শেষ আপডেট: 22 January 2023 12:34

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভারতে খেলতে এসে মৃত্যু হল বাংলাদেশী এক ফুটবলারের ( Veteran Footballer Died)।

রবিবার থেকে বানারহাটের একটি ক্লাব ( Club football ) ভারত, ভূটান, বাংলাদেশ ও নেপাল এই চার দেশের প্রাক্তন খেলোয়ারদের নিয়ে দুদিনের ফুটবল খেলার আয়োজন করেছিল। রবিবার খেলতে গিয়ে মাঠে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ওই খেলোয়াড়। এরপর তাঁকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

নদিয়ায় ঘর থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার নাতি!

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বানারহাটের একটি ক্লাব ফুটবল খেলার আয়োজন করেছিল। খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ওই ফুটবলার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ফুটবলারের নাম হানিফ রশিদ ডাবলু। উদ্যোক্তাদের গাফিলতিরও অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, খেলার মাঠে আয়োজকরা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখেনি। অসুস্থ হয়ে পড়লে ওই ফুটবলারকে একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়েছে আয়োজকরা এই টুর্নামেন্টের জন্য তাঁদের কাছ থেকে অনুমতি নেননি। সংস্থার সচিব কুমার দত্ত বিষয়টির উপর নজর রাখছেন। কেন সেখানে অ্যাম্বল্যান্স রাখা হল না, তানিয়ে তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবেন।


```