Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুকে আলাপ জমিয়ে মেটেলির তরুণীকে বিয়ের প্রস্তাব! গ্রেফতার বাংলাদেশি

তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশি ওই যুবকের। দুজনের মধ্যে প্রতিদিনই কথা হত। কয়েক মাসের মধ্যে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে।

ফেসবুকে আলাপ জমিয়ে মেটেলির তরুণীকে বিয়ের প্রস্তাব! গ্রেফতার বাংলাদেশি

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 8 May 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফেসবুকে আলাপ। তারপর প্রেম। কিন্তু তরুণীকে নিয়ে সীমান্ত পেরতে গিয়ে ধরা পড়ে গেল এক বাংলাদেশি যুবক। মাঝপথ থেকে ওই যুবককে আটক করল পুলিশ। এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে ডুয়ার্সের মেটেলি ব্লকে। 

এই ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে মাথাচুলকা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এক তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশি ওই যুবকের। দুজনের মধ্যে প্রতিদিনই কথা হত। কয়েক মাসের মধ্যে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন দুজনেই। তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন ওই যুবক। তরুণী তাতে রাজিও হয়ে যান। তাই তরুণীকে বাংলাদেশে নিয়ে যেতে পাসপোর্ট, ভিসা নিয়ে বৈধভাবেই ভারতে এসেছিলেন ওই যুবক।

সোমবার তরুণীকে নিতে মালবাজারে এসেছিলেন যুবক। বাড়িতে কিছু না জানিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান তরুণী। মেয়ের খোঁজ না পেয়ে সোমবার মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ  দায়ের করে তাঁর পরিবার। তদন্ত শুরু করে পুলিশ। 

মঙ্গলবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে তাঁদের দুজনকেই আটক করে মালবাজার পুলিশ। মেটেলি থানাকে খবর দেয় তারা। মেটেলি থানার পুলিশ মালবাজার থানায় গিয়ে ওই দুজনকে আটক করে মেটেলি  থানার দিকে রওয়ানা হয়। এর আগে মেটেলি থানায় তরুণীর পরিবারকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। 

কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। সেই খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন সেখানে চলে আসে। পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা। আটক ওই বাংলাদেশি যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশকর্মীরা বাধা দিতে গেলে তাদেরও সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। পরে মালবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে আবার মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। 

তরুণীর পরিবারের অভিযোগ, ওই বাংলাদেশি যুবক বিবাহিত। মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।


```