
শেষ আপডেট: 12 October 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আর মাসখানেক। শারদীয়া এল বলে। এই বাংলার উৎসবের মরশুমকে আরও রঙিন করতে ওপরের ইলিশও (Bangladesh Hilsa) পৌঁছল বলে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে আসছে বাংলাদেশি ইলিশ। বুধবারই ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
শুরুর দিকে দাম একটু বেশি থাকলেও ধীরেধীরে তা কমবে বলেই আশা মাছ ব্যবসায়ীদের। সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘‘৩০ অক্টোবরের মধ্যে এই মাছ আমদানি করতে হবে। শুরু দিকে দু-একদিন মাছের দাম বেশি থাকলেও পরবর্তীতে দাম কমবে বলেই মনে হয়। কারণ এখন টানা কয়েকদিন বাংলাদেশের ইলিশ মিলবে।’’
মাছ ব্যবসায়ীদের আশা, বাংলাদেশের ইলিশ এলে সাতশো থেকে বারোশো গ্রাম ওজনের মাছ মধ্যবিত্তের নাগালে আসবে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পদ্মার ইলিশের নাগাল মিলবে।
আরও পড়ুন: ঘরে ডেকে মহিলা কর্মীকে জড়িয়ে ধরলেন স্বাস্থ্য আধিকারিক! ঘটনা ঘিরে হইচই মুর্শিদাবাদে