Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ বসে গেল রেলের ট্র্যাক, বনগাঁ-শিয়ালদহ শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল

দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনের ট্র্যাক বসে যাওয়ায় শুক্রবার সকাল থেকে বনগাঁ -শিয়ালদহ শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা (Bangaon Sealdah branch train service disrupted)। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ঘটনার জেরে চরম দুর্ভোগে রেল যাত্রীর

হঠাৎ বসে গেল রেলের ট্র্যাক, বনগাঁ-শিয়ালদহ শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল

শেষ আপডেট: 25 August 2023 05:39

দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনের ট্র্যাক বসে যাওয়ায় শুক্রবার সকাল থেকে বনগাঁ -শিয়ালদহ শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা (Bangaon Sealdah branch train service disrupted)। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ঘটনার জেরে চরম দুর্ভোগে রেল যাত্রীরা।

জানা গিয়েছে, বনগাঁ -শিয়ালদহ শাখার মছলন্দপুরে ৩৪ নম্বর রেলগেট এর কাছে আপ লাইনের রেল ট্রাক বসে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন (Bangaon Sealdah branch train service disrupted)। ফলে আপ এবং ডাউল লাইনের ট্রেন শুধুমাত্র একটি লাইন দিয়ে যাতাযাত করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। দ্রুত লাইন মেরামতের কাজ করা হচ্ছে। এদিকে সাত সকালে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম বিপাকে নিত্যযাত্রীরা।

রেল সূত্রের খবর,  এদিন সকালে বনগাঁ থেকে আটটা আটের শিয়ালদহ লোকালের চালকের নজরে আসে বিষয়টি। তিনি রেলকে জানান। তারপর থেকেই সংশ্লিষ্ট লাইনটি বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। ফলে অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও একটি লাইন বন্ধ থাকায় রীতিমতো বিপর্যস্ত সংশ্লিষ্ট রুটের রেল পরিষেবা। ঘটনার জেরে শিয়ালদহ বনগাঁ শাখার সকালের একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে।

সাত সকাল এমন বিপত্তির মুখে পড়ে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে রেল যাত্রীরা। ট্রেনের জন্য বিভিন্ন স্টেশনে যাত্রীদের রীতিমতো উপচে পড়া ভিড়। অফিস টাইম হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। উপায়ন্তর না থাকায় অনেকেই অফিস পৌঁছতে বিকল্প পথ খুঁজে নিচ্ছেন।

আরও পড়ুন: এক মাথা দুই মুখ, দিব্যি দুধ খাচ্ছে সদ্যজাত বাছুর, উপচে পড়া ভিড় কাটোয়ার গ্রামে


```