Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bangaon: বনগাঁয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনি ভেবে আইনজীবী স্বামীকে গণধোলাই দিল জনতা

দ্য ওয়াল ব্যুরো: এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁয় (Bangaon)। তাঁর মৃতদেহ উদ্ধারের পর ওই বধূর স্বামীকেই খুনি হিসেবে দেগে দেন স্থানীয়রা। উত্তেজিত জনতা তাঁকে আক্রমণ করে, গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

Bangaon: বনগাঁয় গৃহবধূর রহস্যমৃত্যু! খুনি ভেবে আইনজীবী স্বামীকে গণধোলাই দিল জনতা

শেষ আপডেট: 9 April 2022 05:50

দ্য ওয়াল ব্যুরো: এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বনগাঁয় (Bangaon)। তাঁর মৃতদেহ উদ্ধারের পর ওই বধূর স্বামীকেই খুনি হিসেবে দেগে দেন স্থানীয়রা। উত্তেজিত জনতা তাঁকে আক্রমণ করে, গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন: হাসপাতালে লোডশেডিং, মোবাইলের আলোয় সন্তানের জন্ম দিলেন অন্ধ্রপ্রদেশের মহিলা

ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শক্তিগড় নরোত্তমপল্লী এলাকায়। মৃতের নাম প্রিয়া সেন (২২)। তাঁর স্বামী রথিন সেন পেশায় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। তাঁদের দু'বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। রথিন জানিয়েছেন তাঁর স্ত্রী আত্মঘাতী হয়েছেন। কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা।

bangaon

অভিযোগ, শুক্রবার রাতে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। খুনের অভিযোগ তোলা হয় রথিনের বিরুদ্ধে। এরপরই তাঁকে আটকে তাঁর উপর চড়াও হয় স্থানীয়রা। ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বাড়ি, এমনকি ওই আইনজীবীর বাইকও ভেঙে দেওয়া হয়েছে। খবর পেয়েছে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী। তারাই আইনজীবী ও তার পরিবারকে উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার থানায় নিয়ে আসে।


```