Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

লকডাউনে একটা ফোন কল মাত্র দূরে বন্ধন ব্যাঙ্ক, ইএমআই থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা টেলিফোনেই জেনে নিতে পারেন গ্রাহকরা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে বহু গ্রাহকই এখনই ব্যাঙ্কে যেতে পারছেন না। ফলে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের সহজ কিস্তি তথা ইএমআই থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত তথ্যের ব্যাপারে অনেকেই বিভ্রান্ত। সোমবার বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্

লকডাউনে একটা ফোন কল মাত্র দূরে বন্ধন ব্যাঙ্ক, ইএমআই থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা টেলিফোনেই জেনে নিতে পারেন গ্রাহকরা

শেষ আপডেট: 6 April 2020 13:37

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে বহু গ্রাহকই এখনই ব্যাঙ্কে যেতে পারছেন না। ফলে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের সহজ কিস্তি তথা ইএমআই থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত তথ্যের ব্যাপারে অনেকেই বিভ্রান্ত। সোমবার বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে টেলিফোনেই সমস্ত রকমের কাউন্সেলিং তথা তথ্য সরবরাহের ব্যবস্থা করেছে তারা। বস্তুত করোনা-অভিঘাতে এখন বেসামাল অর্থনীতি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিতে এবং ব্যবসায় কার্যকরী মূলধন খাতে জোগান অব্যাহত রাখতে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম হল— সুনির্দিষ্ট মেয়াদের ঋণ তথা বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে তিন মাসের জন্য ইএমআই দেওয়ার প্রক্রিয়া কিছুটা শিথিল করার ব্যবস্থা। তাৎপর্যপূর্ণ ভাবে, ব্যাঙ্ক নির্বিশেষে গ্রাহকদের মধ্যে এ ব্যাপারেই বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্ক যখন বলে দিয়েছে, তখন আপাতত তিন মাস আর ইএমআই কাটবে না। অথচ বাস্তব হল, রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশিকার মধ্যেও খুঁটিনাটি শর্ত রয়েছে। বহু গ্রাহক সে ব্যাপারে অবগত নন। বন্ধন ব্যাঙ্ক এদিন জানিয়েছে, তাদের গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। ব্যাঙ্ক তাঁদের পাশেই রয়েছে। মাত্র একটি ফোন কল দূরে। গ্রাহকরা তাদের ফোন করলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নির্দেশিকা সম্পর্কে তাঁরা বিশদে জানতে ও বুঝতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের নোটিসে যে ৩ মাস ঋণের কিস্তি না দেওয়ার কথা বলা হয়েছে তার ফলে ঋণের মেয়াদ ও সুদের পরিমাণের উপর কি প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলি সম্পর্কেও বিস্তারিত ভাবে তাঁরা গ্রাহকদের ফোনেই বুঝিয়ে দিচ্ছেন। ৩ মাস কিস্তি না দিলেও যে ঋণ-এর উপর সুদ ধার্য হতে থাকবে, সেই কথাও ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে গ্রাহকদের। কোনও গ্রাহক যদি ঋণ এর কিস্তি ৩ মাস পিছিয়ে দিতে আগ্রহী হন তা হলে কীভাবে আবেদন করতে হবে তাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া করোনা ভাইরাস-এর মোকাবিলা করার জন্যে কীভাবে সরকারি সিদ্ধান্ত মেনে চলাফেরা করতে হবে ও স্বাস্থ্য সচেতন থাকতে হবে সে সম্পর্কে গ্রাহকদের বোঝাচ্ছে বন্ধন ব্যাঙ্ক।

```