Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোনাসের দাবিতে চা শ্রমিকদের বনধে পাহাড়ে সমস্যায় পর্যটকরা, মুখ্যমন্ত্রীও রয়েছেন উত্তরবঙ্গে

এদিন সকাল থেকে জায়গায় জায়গায় চলছে পিকেটিং। পাহাড়ে ওঠা নামার প্রায় সব রাস্তাই বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।

বোনাসের দাবিতে চা শ্রমিকদের বনধে পাহাড়ে সমস্যায় পর্যটকরা, মুখ্যমন্ত্রীও রয়েছেন উত্তরবঙ্গে

শেষ আপডেট: 30 September 2024 12:10

দ্য় ওয়াল ব্যুরো, দার্জিলিং: পুজোর মুখে বোনাসের দাবিতে চা শ্রমিকদের ডাকা ধর্মঘটে মহা ভোগান্তিতে পড়লেন পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা। বন্যা পরিস্থিতি দেখতে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রবিবারই উত্তরকন্যায় বৈঠক করেছেন। তাঁর সফরের মাঝেই বোনাসের দাবিতে সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছেন চা শ্রমিকরা। 

এদিন সকাল থেকে জায়গায় জায়গায় চলছে পিকেটিং। পাহাড়ে ওঠা নামার প্রায় সব রাস্তাই বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। আটকে গিয়েছে সমস্ত গাড়ি। পাহাড়ে ওঠার রাস্তা রোহিনীতেও চলছে গেট আটকে পিকেটিং। বনধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে কার্শিয়াঙ থেকে। বনধ সমর্থনকারীদের হঠাতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সঙ্গে। চা শ্রমিকদের আটটি সংগঠন এই বনধের ডাক দিয়েছে। 

আন্দোলনকারী শ্রমিক নেতাদের বক্তব্য, তরাই-ডুয়ার্সে ২০ শতাংশ বোনাস হয়ে গিয়েছে। পাহাড়ে এখনও হয়নি। রবিবারের বৈঠকেও কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। বাধ্য হয়েই আটটা শ্রমিক সংগঠন বনধ ডাকার সিদ্ধান্ত নেয়। ভরা মরশুমে এখন পাহাড়ে পর্যটকের ঢল। শ্রমিক নেতারা জানান, পর্যটকরা যে সমস্যায়, এটা বুঝতে পেরেছেন তাঁরা। কিন্তু তাঁদের  কিছু করার নেই। অন্যদিকে আটকে পড়া পর্যটকদের বক্তব্য, পাহাড় থেকে ওঠা বা নামার কোনও উপায়ই রাখেননি আন্দোলনকারীরা।


```